Genesis 12:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ফেরাউন ইব্রামকে ডেকে বললেন, আপনি আমার সঙ্গে এ কি ব্যবহার করলেন? উনি আপনার স্ত্রী, এই কথা আমাকে কেন বলেন নি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই ফরৌণ অব্রামকে ডেকে পাঠালেন, “আপনি আমার প্রতি এ কী করলেন?” তিনি বললেন, “আপনি কেন আমায় বলেননি যে ইনি আপনার স্ত্রী?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে ফরৌণ অব্রামকে ডাকিয়া কহিলেন, আপনি আমার সহিত এ কি ব্যবহার করিলেন? উনি আপনার স্ত্রী, এ কথা আমাকে কেন বলেন নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে ফরৌণ অব্রামকে ডাকিয়া কহিলেন, আপনি আমার সহিত এ কি ব্যবহার করিলেন? উনি আপনার স্ত্রী, এই কথা আমাকে কেন বলেন নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ফরৌণ অব্রামকে ডেকে বললেন, “আপনি আমার সংগে এ কি রকম ব্যবহার করলেন? কেন আপনি তাঁকে আপনার স্ত্রী না বলে বোন বলেছিলেন? সেইজন্যই তো আমি তাঁকে বিয়ে করবার জন্য আনিয়েছিলাম। এই যে আপনার স্ত্রী; এঁকে নিয়ে আপনি চলে যান।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ফেরাউন ইব্রামকে ডেকে বললেন, “আপনি আমার সংগে এ কি রকম ব্যবহার করলেন? কেন আপনি তাঁকে আপনার স্ত্রী না বলে বোন বলেছিলেন? সেইজন্যই তো আমি তাঁকে বিয়ে করবার জন্য আনিয়েছিলাম। এই যে আপনার স্ত্রী; এঁকে নিয়ে আপনি চলে যান।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও তখন অব্রামকে ডেকে এনে বললেন, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করলেন কেন? উনি যে আপনার স্ত্রী সে কথা কেন বলেন নি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ফরৌণ অব্রামকে ডেকে বললেন, “তুমি আমার প্রতি খুব অন্যায় করেছ! সারী যে তোমার স্ত্রী সে কথা আমায় বলো নি কেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে ফরৌণ অব্রামকে ডেকে বললেন, “আপনি আমার সঙ্গে এ কি ব্যবহার করলেন? উনি আপনার স্ত্রী, এ কথা আমাকে কেন বলেননি?