Genesis 12:19 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওঁকে আপনার বোন কেন বললেন? আমি তো ওঁকে বিয়ে করতে নিয়েছিলাম। এখন আপনার স্ত্রীকে নিয়ে চলে যান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনি কেন বললেন, ‘এ আমার বোন,’ তাইতো আমি তাঁকে আমার স্ত্রীরূপে গ্রহণ করেছি? তবে এখন, এই রইল আপনার স্ত্রী। তাঁকে নিন আর চলে যান!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহাঁকে আপনার ভগিনী কেন বলিলেন? আমি ত উহাঁকে বিবাহ করিতে লইয়াছিলাম। এখন আপনার স্ত্রীকে লইয়া চলিয়া যাউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উঁহাকে আপনার ভগিনী কেন বলিলেন? আমি ত উঁহাকে বিবাহ করিতে লইয়াছিলাম। এখন আপনার স্ত্রীকে লইয়া চলিয়া যাউন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনার বোন বলে ওঁর পরিচয় কেন দিলেন? সেই জন্যই তো আমি ওঁকে পত্নীরূপে গ্রহণ করেছিলাম। আপনি এখনই আপনার স্ত্রীকে নিয়ে চলে যান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি কেন বলেছিলে যে সারী তোমার বোন? তোমার বোন মনে করে আমি ওকে আমার স্ত্রী করব বলে এনেছিলাম| কিন্তু এখন তোমায় তোমার স্ত্রী ফেরত দিচ্ছি| ওকে নিয়ে তুমি চলে যাও!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওনাকে আপনার বোন কেন বললেন? আমি তো ওনাকে বিয়ে করার জন্য নিয়েছিলাম। এখন আপনার স্ত্রীকে নিয়ে চলে যান।”