Genesis 12:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ফেরাউন লোকদেরকে তাঁর বিষয়ে হুকুম দিলেন, আর তারা সর্বস্ব সহ তাঁকে ও তাঁর স্ত্রীকে বিদায় করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে ফরৌণ তাঁর লোকজনকে অব্রামের বিষয়ে আদেশ দিলেন, এবং তারা তাঁর স্ত্রী ও তাঁর অধিকারে থাকা সবকিছু সমেত তাঁকে বিদায় করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ফরৌণ লোকদিগকে তাঁহার বিষয়ে আজ্ঞা দিলেন, আর তাহারা সর্ব্বস্বের সহিত তাঁহাকে ও তাঁহার স্ত্রীকে বিদায় করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ফরৌণ লোকদিগকে তাঁহার বিষয়ে আজ্ঞা দিলেন, আর তাহারা সর্বস্বের সহিত তাঁহাকে ও তাঁহার স্ত্রীকে বিদায় করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বলে ফরৌণ তাঁর লোকদের হুকুম দিলেন আর তারা অব্রামের সব কিছু সুদ্ধ তাঁকে ও তাঁর স্ত্রীকে বিদায় দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বলে ফেরাউন তাঁর লোকদের হুকুম দিলেন আর তারা ইব্রামের সব কিছু সুদ্ধ তাঁকে ও তাঁর স্ত্রীকে বিদায় দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও তাঁর লোকজনকে অব্রাম সম্পর্কে নির্দেশ দিলেন এবং তারা অব্রামকে তাঁর স্ত্রী ও সমস্ত ধনসম্পদসহ বিদায় দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ফরৌণ তাঁর লোকজনদের আদেশ করলেন, “অব্রামকে মিশরের বাইরে নিয়ে যাও|” সুতরাং অব্রাম ও তার স্ত্রী সেই দেশ ত্যাগ করলেন| এবং সঙ্গে তাঁদের সমস্ত জিনিসপত্রও নিয়ে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ফরৌণ লোকদেরকে তাঁর বিষয়ে আদেশ দিলেন, আর তারা সব কিছুর সঙ্গে তাঁকে ও তাঁর স্ত্রীকে বিদায় করল।