Genesis 12:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা তোমাকে দোয়া করবে তাদের আমি দোয়া করবো; যে কেউ তোমাকে বদদোয়া দেবে তাকে আমি বদদোয়া দেব। তোমার মধ্য দিয়ে দুনিয়ার সমস্ত জাতি দোয়া লাভ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তোমাকে আশীর্বাদ করবে, আমি তাদের আশীর্বাদ করব, আর যারা তোমাকে অভিশাপ দেবে, আমি তাদের অভিশাপ দেব; আর পৃথিবীর সব লোকজন তোমার মাধ্যমে আশীর্বাদ লাভ করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা তোমাকে আশীর্ব্বাদ করিবে, তাহাদিগকে আমি আশীর্ব্বাদ করিব, যে কেহ তোমাকে অভিশাপ দিবে, তাহাকে আমি অভিশাপ দিব; এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্ব্বাদ প্রাপ্ত হইবে
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমি আশীর্বাদ করিব; যে কেহ তোমাকে অভিশাপ দিবে, তাহাকে আমি অভিশাপ দিব; এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তোমাকে আশীর্বাদ করবে আমি তাদের আশীর্বাদ করব, আর যারা তোমাকে অভিশাপ দেবে আমি তাদের অভিশাপ দেব। তোমার মধ্য দিয়েই পৃথিবীর প্রত্যেকটি জাতি আশীর্বাদ পাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তোমাকে দোয়া করবে আমি তাদের দোয়া করব, আর যারা তোমাকে বদদোয়া দেবে আমি তাদের বদদোয়া দেব। তোমার মধ্য দিয়েই দুনিয়ার প্রত্যেকটি জাতি দোয়া পাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আশীর্বাণী রূপে ব্যবহৃত হবে তোমার নাম। যারা তোমাকে আশীর্বাদ করবে তাদের আমি আশীর্বাদ করব, আর যারা তোমাকে অভিশাপ দেবে আমি তাকে করব শাপগ্রস্ত। আমি তোমাকে যেভাবে আশীর্বাদ করেছি, অনুরূপ আশীর্বাদ লাভের জন্য পৃথিবীর সকল জাতি বিনতি জানাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা তোমাকে আশীর্বাদ করবে, সেই লোকদের আমি আশীর্বাদ করব এবং যারা তোমাকে অভিশাপ দেবে, সেই লোকদের আমি অভিশাপ দেব| তোমার মাধ্যমে আমি পৃথিবীর সব লোকদের আশীর্বাদ করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা তোমাকে আশীর্বাদ করবে, তাদেরকে আমি আশীর্বাদ করব, যে কেউ তোমাকে অভিশাপ দেবে, তাকে আমি অভিশাপ দেব এবং তোমাতে পৃথিবীর যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ পাবে।”