Genesis 12:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইব্রাম মাবুদের সেই কথা অনুসারে যাত্রা করলেন; লূতও তাঁর সঙ্গে গেলেন। হারণ থেকে প্রস্থান করার সময় ইব্রামের পঁচাত্তর বছর বয়স হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সদাপ্রভুর কথামতো অব্রাম চলে গেলেন; এবং লোট তাঁর সাথে গেলেন। 75 বছর বয়সে অব্রাম হারণ ছেড়ে বেরিয়ে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অব্রাম সদাপ্রভুর সেই বাক্যানুসারে যাত্রা করিলেন; এবং লোটও তাঁহার সঙ্গে গেলেন। হারণ হইতে প্রস্থান কালে অব্রামের পঁচাত্তর বৎসর বয়স ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অব্রাম সদাপ্রভুর সেই বাক্য অনুসারে যাত্রা করিলেন; এবং লোটও তাঁহার সঙ্গে গেলেন। হারণ হইতে প্রস্থান কালে অব্রামের পঁচাত্তর বৎসর বয়স ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর কথামতই অব্রাম তখন বেরিয়ে পড়লেন আর লোটও তাঁর সংগে গেলেন। হারণ শহর ছেড়ে যাবার সময় অব্রামের বয়স ছিল পঁচাত্তর বছর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের কথামতই ইব্রাম তখন বেরিয়ে পড়লেন আর লুতও তাঁর সংগে গেলেন। হারণ শহর ছেড়ে যাবার সময় ইব্রামের বয়স ছিল পঁচাত্তর বছর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের কথা অনুযায়ী অব্রাম যাত্রা করলেন। লোটও তাঁর সঙ্গে গেলেন। হারাণ থেকে যাত্রা করার সময় অব্রামের বয়স হয়েছিল পঁচাত্তর বছর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতঃপর অব্রাম প্রভুর আজ্ঞা পালন করলেন| তিনি হারণ ত্যাগ করলেন এবং লোট তাঁর সঙ্গে গেলেন| অব্রামের বয়স তখন 75 বছর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অব্রাম সদাপ্রভুর সেই বাক্যানুসারে যাত্রা করলেন এবং লোটও তাঁর সঙ্গে গেলেন। হারন থেকে চলে যাবার দিন অব্রামের পঁচাত্তর বছর বয়স ছিল।