Genesis 12:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইব্রাম নানা দেশ দিয়ে যেতে যেতে শিখিমে, মোরির এলোন গাছের কাছে উপস্থিত হলেন। সেই সময় কেনানীয়েরা সেই দেশে বাস করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাম সেই দেশের মধ্য দিয়ে ভ্রমণ করে শিখিমে মোরির সেই বিশাল গাছটির কাছে পৌঁছে গেলেন। সেই সময় কনানীয়েরা সেই দেশে বসবাস করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অব্রাম দেশ দিয়া যাইতে যাইতে শিখিম স্থানে, মোরির এলোন বৃক্ষের নিকটে উপস্থিত হইলেন। তৎকালে কনানীয়েরা সেই দেশে বাস করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অব্রাম দেশ দিয়া যাইতে যাইতে শিখিম স্থানে, মোরির এলোন বৃক্ষের নিকটে উপস্থিত হইলেন। তৎকালে কনানীয়েরা সেই দেশে বাস করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কনান দেশের মধ্য দিয়ে যেতে যেতে অব্রাম শিখিম শহরের কাছে মোরির এলোন গাছ পর্যন্ত গেলেন। তখনও কনানীয়েরা সেই দেশে বাস করছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেনান দেশের মধ্য দিয়ে যেতে যেতে ইব্রাম শিখিম শহরের কাছে মোরির এলোন গাছ পর্যন্ত গেলেন। তখনও কেনানীয়রা সেই দেশে বাস করছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দেশে অব্রাম শেখেম নগরের তীর্থস্থান মোরের ওক বৃক্ষের কাছে উপস্থিত হলেন। সেই সময়ে কনানী জাতির লোকেরা সেই দেশে বাস করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাম কনান দেশের মধ্য দিয়ে শিখিম শহরে গেলেন এবং তারপরে মোরিতে এক বিশাল গাছের কাছে গেলেন| সেই সময় কনানীয়রা সেখানে বাস করতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অব্রাম দেশ দিয়ে যেতে যেতে শিখিমে, মোরির এলোন গাছের কাছে উপস্থিত হলেন। ঐ দিনের কনানীয়েরা সেই দেশে বাস করত।