Genesis 12:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি ঐ স্থান ত্যাগ করে পর্বতে গিয়ে বেথেলের পূর্ব দিকে তাঁর তাঁবু স্থাপন করলেন; তার পশ্চিমে বেথেল ও পূর্ব দিকে অয় নগর ছিল; তিনি সেই স্থানে মাবুদের উদ্দেশে এক কোরবানগাহ্‌ তৈরি করলেন ও মাবুদের এবাদত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখান থেকে তিনি বেথেলের পূর্বদিকে অবস্থিত পাহাড়ের দিকে চলে গেলেন এবং বেথেলকে পশ্চিমদিকে ও অয়কে পূর্বদিকে রেখে তিনি তাঁর তাঁবু খাটালেন। সেখানে তিনি সদাপ্রভুর উদ্দেশে একটি যজ্ঞবেদি নির্মাণ করলেন এবং সদাপ্রভুর আরাধনা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি ঐ স্থান ত্যাগ করিয়া পর্ব্বতে গিয়া বৈথেলের পূর্ব্বদিকে আপনার তাম্বু স্থাপন করিলেন; তাহার পশ্চিমে বৈথেল ও পূর্ব্বদিকে অয় ছিল; তিনি সে স্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন, ও সদাপ্রভুর নামে ডাকিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি ঐ স্থান ত্যাগ করিয়া পর্বতে গিয়া বৈথেলের পূর্বদিকে আপনার তাম্বু স্থাপন করিলেন; তাহার পশ্চিমে বৈথেল ও পূর্বদিকে অয় ছিল; তিনি সেই স্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করিলেন ও সদাপ্রভুর নামে ডাকিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেখান থেকে তিনি বৈথেল শহরের পূর্ব দিকের পাহাড়ী এলাকায় এগিয়ে গেলেন এবং পশ্চিমে বৈথেল আর পূর্বে অয় শহরের মাঝামাঝি এক জায়গায় তাঁর তাম্বু ফেললেন। সদাপ্রভুর উদ্দেশে সেখানেও তিনি একটা বেদী তৈরী করলেন এবং সদাপ্রভুকে তাঁর যোগ্য সম্মান দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেখান থেকে তিনি বেথেল শহরের পূর্ব দিকের পাহাড়ী এলাকায় এগিয়ে গেলেন এবং পশ্চিমে বেথেল আর পূর্বে অয় শহরের মাঝামাঝি এক জায়গায় তাঁর তাম্বু ফেললেন। মাবুদের প্রতি সেখানেও তিনি একটা কোরবানগাহ্‌ তৈরী করলেন এবং মাবুদের এবাদত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে তিনি সেখান থেকে বেথেলের পূর্ব দিকে পার্বত্য অঞ্চলে গিয়ে পশ্চিমে বেথেল ও পূর্ব দিকে অয় নগরের মধ্যবর্তীস্থানে শিবির স্থাপন করলেন। তিনি সেখানেও প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা করে তাঁর আরাধনা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর অব্রাম সেই স্থান ত্যাগ করে গেলেন বৈথেলের পূর্বদিকে অবস্থিত পর্বতে এবং সেখানে তাঁর শিবির স্থাপন করলেন| বৈথেল নগর ছিল পশ্চিম দিকে আর অয় ছিল পূর্ব দিকে| সেখানে অব্রাম আর একটি বেদী নির্মাণ করলেন এবং প্রভুর উপাসনা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি ঐ জায়গা ত্যাগ করে পর্বতে গিয়ে বৈথেলের পূর্ব দিকে নিজের তাঁবু স্থাপন করলেন; তার পশ্চিমে বৈথেল ও পূর্ব দিকে অয় ছিল; তিনি সে জায়গায় সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদি নির্মাণ করলেন ও সদাপ্রভুর নামে ডাকলেন।