Genesis 13:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইব্রাম ও তাঁর স্ত্রী সমস্ত সম্পত্তি নিয়ে লূতের সঙ্গে মিসর থেকে কেনান দেশের দক্ষিণাঞ্চলে যাত্রা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব অব্রাম তাঁর স্ত্রী ও নিজের সবকিছু নিয়ে মিশর থেকে নেগেভের দিকে চলে গেলেন, এবং লোটও তাঁর সাথে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অব্রাম ও তাঁহার স্ত্রী সমস্ত সম্পত্তি লইয়া লোটের সঙ্গে মিসর হইতে [কনান দেশের] দক্ষিণাঞ্চলে যাত্রা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অব্রাম ও তাঁহার স্ত্রী সমস্ত সম্পত্তি লইয়া লোটের সঙ্গে মিসর হইতে [কনান দেশের] দক্ষিণাঞ্চলে যাত্রা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অব্রাম তাঁর স্ত্রী ও তাঁর সব কিছু নিয়ে মিসর দেশ থেকে বের হয়ে নেগেভ নামে দক্ষিণের মরু-এলাকার দিকে গেলেন, আর লোটও তাঁর সংগে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইব্রাম তাঁর স্ত্রী ও তাঁর সব কিছু নিয়ে মিসর দেশ থেকে বের হয়ে নেগেভ নামে দক্ষিণের মরুভূমির দিকে গেলেন, আর লুতও তাঁর সংগে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাম তাঁর স্ত্রী, সমস্ত ধনসম্পদ ও লোটকে সঙ্গে নিয়ে মিশর থেকে নেগেব অঞ্চলে ফিরে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতঃপর অব্রাম মিশর ত্যাগ করলেন| তাঁর স্ত্রী এবং তাঁদের সমস্ত জিনিসপত্র নিয়ে অব্রাম নেগেভের মধ্যে দিয়ে অগ্রসর হলেন| তাঁর সঙ্গে তখন লোটও ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অব্রাম ও তাঁর স্ত্রী সমস্ত সম্পত্তি নিয়ে লোটের সঙ্গে মিশর থেকে [কনান দেশের] দক্ষিণাঞ্চলে যাত্রা করলেন।