Genesis 13:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন লূত চোখ তুলে দেখলেন, জর্ডানের সমস্ত অঞ্চল সোয়র পর্যন্ত সর্বত্র যথেষ্ট পানি আছে এবং তা মাবুদের বাগানের মত, মিসর দেশের মত, কেননা সেই সময় মাবুদ সাদুম ও আমুরা বিনষ্ট করেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোট চারিদিকে তাকালেন এবং দেখলেন যে সোয়রের দিকে জর্ডনের সমগ্র সমভূমি বেশ জলসিক্ত, ঠিক যেন সদাপ্রভুর বাগানের মতো, মিশর দেশের মতো। (সদাপ্রভু সদোম ও ঘমোরা ধ্বংস করার আগে সেখানকার দশা এরকমই ছিল)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন, যর্দ্দনের সমস্ত অঞ্চল সোয়র পর্য্যন্ত সর্ব্বত্র সজল, সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিসর দেশের ন্যায়, কেননা তৎকালে সদাপ্রভু সদোম ও ঘমোরা বিনষ্ট করেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন, যর্দনের সমস্ত অঞ্চল সোয়র পর্যন্ত সর্বত্র সজল, সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিসর দেশের ন্যায়, কেননা তৎকালে সদাপ্রভু সদোম ও ঘমোরা বিনষ্ট করেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন লোট চেয়ে দেখলেন যর্দন নদীর দক্ষিণ দিকের সমভূমিতে প্রচুর জল আছে এবং জায়গাটা দেখতে প্রায় সদাপ্রভুর বাগানের মত, আর তা না হলেও অন্ততঃ সোয়রে যাবার পথে মিসর দেশের মত। তখনও সদাপ্রভু সদোম ও ঘমোরা শহর ধ্বংস করে ফেলেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন লুত চেয়ে দেখলেন জর্ডান নদীর দক্ষিণ দিকের সমভূমিতে প্রচুর পানি আছে এবং জায়গাটা দেখতে প্রায় মাবুদের বাগানের মত, আর তা না হলেও অন্ততঃ সোয়রে যাবার পথে মিসর দেশের মত। তখনও মাবুদ সাদুম ও আমুরা শহর ধ্বংস করে ফেলেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোট দেখলেন সোয়ারের দিকে জর্ডন উপত্যকার সমগ্র অঞ্চল সুজলা, প্রভু পরমেশ্বরের রচিত উদ্যান ও মিশর দেশের মত। কারণ প্রভু পরমেশ্বর তখনও সদোম ও ঘমোরা নগর ধ্বংস করেননি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোট চোখ তুলে দেখল, সামনে বিস্তৃত যর্দন উপত্যকা| লোট দেখল জায়গাটা পর্যাপ্ত জলে সরস| (এটা প্রভু কর্ত্তৃক সদোম ও ঘমোরা ধ্বংস করার আগের ঘটনা| তখন সোয়র পর্যন্ত যর্দন উপত্যকা ছিল প্রভুর উদ্যানের মত| এখানকার মাটি ছিল মিশরের মাটির মত ভাল জাতের মাটি|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন লোট চোখ তুলে দেখলেন, যর্দ্দনের সমস্ত অঞ্চল সোয়র পর্যন্ত সব জায়গা সজল, সদাপ্রভুর বাগানের মতো, মিশর দেশের মতো, কারণ সেইদিনের সদাপ্রভু সদোম ও ঘমোরা বিনষ্ট করেননি।