Genesis 13:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব লূত নিজের জন্য জর্ডানের সমস্ত অঞ্চল মনোনীত করে পূর্ব দিকে প্রস্থান করলেন; এভাবে তাঁরা পরস্পর একে অন্যের কাছ থেকে পৃথক হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব লোট তাঁর নিজের জন্য জর্ডনের সমগ্র সমভূমিটি মনোনীত করলেন এবং পূর্বদিকে এগিয়ে গেলেন। দুজন পরস্পরের সঙ্গ ত্যাগ করলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব লোট আপনার নিমিত্তে যর্দ্দনের সমস্ত অঞ্চল মনোনীত করিয়া পূর্ব্বদিকে প্রস্থান করিলেন; এইরূপে তাঁহারা পরস্পর পৃথক্ হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব লোট আপনার নিমিত্ত যর্দনের সমস্ত অঞ্চল মনোনীত করিয়া পূর্বদিকে প্রস্থান করিলেন; এইরূপে তাঁহারা পরস্পর পৃথক হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন লোট যর্দন নদীর দক্ষিণ দিকের সমস্ত সমভূমিটা নিজের জন্য বেছে নিয়ে পূর্ব দিকে সরে গেলেন। এইভাবে তাঁরা একে অন্যের কাছ থেকে আলাদা হয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন লুত জর্ডান নদীর দক্ষিণ দিকের সমস্ত সমভূমিটা নিজের জন্য বেছে নিয়ে পূর্ব দিকে সরে গেলেন। এইভাবে তাঁরা একে অন্যের কাছ থেকে আলাদা হয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোট তাই নিজের জন্য জর্ডন উপত্যকার সমগ্র অঞ্চল মনোনীত করে পূর্বদিকে চলে গেলেন। এইভাবে তাঁরা পরস্পরের কাছ থেকে পৃথক হয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই লোট যর্দন উপত্যকাতে বাস করবে বলে ঠিক করল| দুজনে পৃথক হয়ে গেল এবং লোট পূর্ব দিকে এগিয়ে চলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব লোট নিজের জন্য যর্দ্দনের সব অঞ্চল বেছে নিয়ে পূর্বদিকে চলে গেলেন; এই ভাবে তাঁরা পরস্পর আলাদা হলেন।