Genesis 13:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইব্রাম কেনান দেশে থাকলেন এবং লূত সেই অঞ্চলের নগরগুলোর মধ্যে থেকে সাদুমের কাছ পর্যন্ত তাঁবু স্থাপন করতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাম কনান দেশে থেকে গেলেন, অন্যদিকে লোট সেই সমভূমির নগরগুলিতে থেকে গিয়ে সদোমের কাছে তাঁর তাঁবু খাটালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অব্রাম কনান দেশে থাকিলেন, এবং লোট সেই অঞ্চলস্থিত নগরসমূহের মধ্যে থাকিয়া সদোমের নিকট পর্য্যন্ত তাম্বু স্থাপন করিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অব্রাম কনান দেশে থাকিলেন, এবং লোট সেই অঞ্চলস্থিত নগরসমূহের মধ্যে থাকিয়া সদোমের নিকট পর্যন্ত তাম্বু স্থাপন করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাম কনান দেশে এবং লোট সেই সমভূমির শহরগুলোর মাঝখানে বাস করতে লাগলেন। তিনি সদোম শহরের কাছে তাম্বু ফেলেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাম কেনান দেশে এবং লুত সেই সমভূমির শহরগুলোর মাঝখানে বাস করতে লাগলেন। তিনি সাদুম শহরের কাছে তাম্বু ফেলেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাম কনান দেশেই রইলেন এবং লোট উপত্যকা অঞ্চলের নগর এলাকায় বাস করতে লাগলেন ও সদোমের কাছে তাঁর শিবির স্থানান্তরিত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাম কনানেই থেকে গেলেন এবং লোট উপত্যকার জনপদগুলিতে বাস করতে লাগলেন| লোট উপত্যকার সূদুর দক্ষিণে সদোমে চলে গেলেন এবং সেখানেই তাঁবু পাতলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অব্রাম কনান দেশে থাকলেন এবং লোট সেই অঞ্চলের নগরগুলির মধ্যে থেকে সদোম পর্যন্ত তাঁবু স্থাপন করতে লাগলেন।