Genesis 13:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইব্রামের কাছ থেকে লূত পৃথক হলে পর মাবুদ ইব্রামকে বললেন, এই যে স্থানে তুমি আছ, এই স্থান থেকে চোখ তুলে উত্তর-দক্ষিণে ও পূর্ব-পশ্চিমে দৃষ্টিপাত করো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোট অব্রামের সঙ্গ ত্যাগ করে যাওয়ার পর সদাপ্রভু অব্রামকে বললেন, “তুমি যেখানে আছ, সেখানে থেকেই তোমার চারপাশে—উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমদিকে তাকিয়ে দেখো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অব্রাম হইতে লোট পৃথক্ হইলে পর সদাপ্রভু অব্রামকে কহিলেন, চক্ষু তুলিয়া এই যে স্থানে তুমি আছ, এই স্থান হইতে উত্তর দক্ষিণে ও পূর্ব্ব পশ্চিমে দৃষ্টিপাত কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অব্রাম হইতে লোট পৃথক হইলে পর সদাপ্রভু অব্রামকে কহিলেন, চক্ষু তুলিয়া এই যে স্থানে তুমি আছ, এই স্থান হইতে উত্তর-দক্ষিণে ও পূর্ব-পশ্চিমে দৃষ্টিপাত কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোট আলাদা হয়ে যাবার পর সদাপ্রভু অব্রামকে বললেন, “তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছ সেখান থেকে উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিমে একবার চেয়ে দেখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লুত আলাদা হয়ে যাবার পর মাবুদ ইব্রামকে বললেন, “তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছ সেখান থেকে উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিমে একবার চেয়ে দেখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রামের কাছ থেকে লোট পৃথক হয়ে যাওয়ার পর প্রভু পরমেশ্বর অব্রামকে বললেন, তুমি যেখানে আছ সেখান থেকে উত্তর, দক্ষিণ, পর্ব ও পশ্চিম দিকে তাকাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোট চলে গেলে প্রভু অব্রামকে বললেন, “তোমার চারদিকে তাকিয়ে দেখ| উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারদিকে তাকাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অব্রাম থেকে লোট আলাদা হলে পর সদাপ্রভু অব্রামকে বললেন, “চোখ তুলে এই যে জায়গায় তুমি আছ, এই জায়গা থেকে উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে দেখো;