Genesis 13:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দুনিয়ার ধূলিকণা মত তোমার বংশ বৃদ্ধি করবো; কেউ যদি দুনিয়ার ধূলি গণনা করতে পারে তবে তোমার বংশও গণনা করা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার বংশধরদের আমি পৃথিবীর ধূলিকণার মতো করে তুলব, যেন কেউ যদি ধূলিকণার সংখ্যা গুনতে পারে, তবে তোমার বংশধরদেরও গোনা যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পৃথিবীস্থ ধূলির ন্যায় তোমার বংশবৃদ্ধি করিব; কেহ যদি পৃথিবীস্থ ধূলি গণিতে পারে, তবে তোমার বংশও গণা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পৃথিবীস্থ ধূলির ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব; কেহ যদি পৃথিবীর ধূলি গণিতে পারে, তবে তোমার বংশও গণা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার বংশের লোকদের পৃথিবীর ধূলিকণার মত অসংখ্য করব। পৃথিবীর ধূলিকণা যদি কেউ গুণে শেষ করতে পারে তবে তোমার বংশের লোকদেরও গোণা যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার বংশের লোকদের দুনিয়ার ধূলিকণার মত অসংখ্য করব। দুনিয়ার ধূলিকণা যদি কেউ গুণে শেষ করতে পারে তবে তোমার বংশের লোকদেরও গোণা যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীর ধূলিকণার মত আমি তোমার বংশের বৃদ্ধি ঘটাব। কেউ যদি পৃথিবীর সব ধূলিকণা গণনা করতে পারে, তবে তোমার বংশধরদের সংখ্যাও নির্ধারিত করা যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবীর ধূলোর মত আমি তোমার উত্তরপুরুষদের সংখ্যাবৃদ্ধি করব| যদি লোকে পৃথিবীর সব ধূলো গুনতে পারে তাহলে তোমার লোকদের গোনা যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পৃথিবীর ধূলোর মতো তোমার বংশ বৃদ্ধি করব; কেউ যদি পৃথিবীর ধূলো গুণতে পারে, তবে তোমার বংশও গোনা যাবে।