Genesis 13:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইব্রাম তাঁবু তুলে হেবরনে অবস্থিত মম্রির এলোন বনের কাছে গিয়ে বাস করলেন এবং সেখানে মাবুদের উদ্দেশে একটি কোরবানগাহ্‌ তৈরি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব অব্রাম হিব্রোণে মম্রির সেই বিশাল গাছগুলির কাছে থাকতে চলে গেলেন, যেখানে তিনি তাঁর তাঁবুগুলি খাটিয়েছিলেন। সেখানে তিনি সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অব্রাম তাম্বু তুলিয়া হিব্রোণে স্থিত মম্রির এলোন বনের নিকটে গিয়া বাস করিলেন, এবং সেখানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অব্রাম তাম্বু তুলিয়া হিব্রোণে স্থিত মম্রির এলোন বনের নিকটে গিয়া বাস করিলেন, এবং সেখানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অব্রাম তাঁর তাম্বু তুলে নিলেন এবং হিব্রোণ এলাকার মম্রি নামে একজন লোকের এলোন বনের কাছে তা খাটালেন। সেখানেও তিনি সদাপ্রভুর উদ্দেশে একটা বেদী তৈরী করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইব্রাম তাঁর তাম্বু তুলে নিলেন এবং হেবরন এলাকার মম্রি নামে একজন লোকের এলোন বনের কাছে তা খাটালেন। সেখানেও তিনি মাবুদের প্রতি একটা কোরবানগাহ্‌ তৈরী করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর শিবির তুলে নিয়ে হিব্রোণে মাম্রের ওক বনের কাছে গিয়ে বসবাস করতে লাগলেন। সেখানে তিনি প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন অব্রাম তাঁর তাঁবু উঠিয়ে নিলেন| তিনি মম্রির উচ্চ বৃক্ষগুলির কাছে বাস করতে গেলেন| স্থানটি ছিল হিব্রোণ নগরের কাছে| সেখানে অব্রাম প্রভুর উদ্দেশ্যে উপাসনা করার জন্যে একটি বেদী নির্মাণ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অব্রাম তাঁবু তুলে হিব্রোণে অবস্থিত মম্রির এলোন বনের কাছে গিয়ে বাস করলেন এবং সেখানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদি নির্মাণ করলেন।