Genesis 13:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইব্রাম পশুধনে এবং সোনা ও রূপায় অতিশয় ধনবান ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাম তাঁর গৃহপালিত পশুপাল এবং রুপো ও সোনার নিরিখে খুবই ধনী হয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অব্রাম পশুধনে ও স্বর্ণ রৌপ্যে অতিশয় ধনবান্ ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অব্রাম পশুধনে ও স্বর্ণ রৌপ্যে অতিশয় ধনবান ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাম খুব ধনী ছিলেন। তাঁর অনেক পশু এবং সোনা ও রূপা ছিল। পরে তিনি নেগেভ থেকে সরে যেতে যেতে বৈথেল পর্যন্ত গেলেন। এইভাবে তিনি বৈথেল এবং অয়ের মাঝামাঝি সেই জায়গাটায় গিয়ে পৌঁছালেন যেখানে তিনি আগে তাম্বু ফেলেছিলেন এবং প্রথম বেদী তৈরী করেছিলেন। সেখানে তিনি সদাপ্রভুকে তাঁর যোগ্য সম্মান দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাম খুব ধনী ছিলেন। তাঁর অনেক পশু এবং সোনা ও রূপা ছিল। পরে তিনি নেগেভ থেকে সরে যেতে যেতে বেথেল পর্যন্ত গেলেন। এইভাবে তিনি বেথেল এবং অয়ের মাঝামাঝি সেই জায়গাটায় গিয়ে পৌঁছালেন যেখানে তিনি আগে তাম্বু ফেলেছিলেন এবং প্রথম কোরবানগাহ্‌ তৈরী করেছিলেন। সেখানে তিনি মাবুদের এবাদত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পশুপাল ও সোনা-রূপোর সম্পদে অব্রাম অতিশয় ধনী ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সময় অব্রাম খুবই ধনী| তাঁর প্রচুর পশু এবং প্রচুর সোনা ও রূপা ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অব্রাম পশুধনে ও সোনা রূপাতে খুব ধনবান ছিলেন।