Genesis 13:4 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থানে তাঁর পূর্বনির্মিত কোরবানগাহ্র কাছে উপস্থিত হলেন। সেখানে ইব্রাম মাবুদের এবাদত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং যেখানে তিনি প্রথমবার এক যজ্ঞবেদি নির্মাণ করেছিলেন। সেখানেই অব্রাম সদাপ্রভুর আরাধনা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই স্থানে আপনার পূর্ব্বনির্ম্মিত যজ্ঞবেদির নিকটে উপস্থিত হইলেন; তথায় অব্রাম সদাপ্রভুর নামে ডাকিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে আপনার পূর্বনির্মিত যজ্ঞবেদির নিকটে উপস্থিত হইলেন; তথায় অব্রাম সদাপ্রভুর নামে ডাকিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং যেখানে তিনি এর আগে বেদী প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে এসে উপস্থিত হলেন। অব্রাম সেখানে প্রভু পরমেশ্বরের আরাধনা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই স্থানটিতেই একটি বেদী নির্মাণ করেছিলেন| তাই অব্রাম এই স্থানটিতেই প্রভুর উপাসনা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই জায়গায় নিজের আগে নির্মাণ করা যজ্ঞবেদির কাছে উপস্থিত হলেন; সেখানে অব্রাম সদাপ্রভুর নামে ডাকলেন।