Genesis 13:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের একত্রে বাস করার পক্ষে সেই দেশটি ছোট হল, কেননা তাঁদের প্রচুর সম্পত্তি থাকাতে তাঁরা একত্রে বাস করতে পারলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু একসাথে থাকার সময় সেখানে তাঁদের জায়গার অকুলান হচ্ছিল, কারণ তাঁদের বিষয়সম্পত্তি এত বেশি ছিল যে তাঁরা একসাথে থাকতে পারছিলেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দেশে একত্র বাস সম্পোষ্য হইল না, কেননা তাঁহাদের প্রচুর সম্পত্তি থাকাতে তাঁহারা একত্র বাস করিতে পারিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দেশে একত্র বাস সমেপাষ্য হইল না, কেননা তাঁহাদের প্রচুর সম্পত্তি থাকাতে তাঁহারা একত্র বাস করিতে পারিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে জায়গাটা এমন ছিল না যাতে তাঁরা দু’জনে এক জায়গায় বাস করতে পারেন। পশু এবং তাম্বু তাঁদের দু’জনেরই এত বেশী ছিল যে, তা নিয়ে তাঁদের এক জায়গায় থাকা সম্ভব হচ্ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে জায়গাটা এমন ছিল না যাতে তাঁরা দু’জনে এক জায়গায় বাস করতে পারেন। পশু এবং তাম্বু তাঁদের দু’জনেরই এত বেশী ছিল যে, তা নিয়ে তাঁদের এক জায়গায় থাকা সম্ভব হচ্ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই সে দেশে তাঁদের দুজনের একত্রে বাস করা সম্ভব হল না, তাঁদের সম্পদ অত্যধিক হওয়ার জন্যই একত্রে বাস করা সম্ভব হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাম আর লোটের এত পশু ছিল যে তাদের উভয়কে খাদ্য যোগাবার জন্য সেই দেশ অসমর্থ ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দেশে একসঙ্গে তাদের বসবাস করা হল না, কারণ তাঁদের প্রচুর সম্পত্তি থাকাতে তাঁরা একসঙ্গে বাস করতে পারলেন না।