Genesis 13:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলে ইব্রামের পশুপালকদের ও লূতের পশুপালকদের মধ্যে ঝগড়া-বিবাদ হত। সেই সময় সেই দেশে কেনানীয়েরা ও পরিষীয়েরাও বাস করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর অব্রামের ও লোটের রাখালদের মধ্যে ঝগড়া বেধে গেল। সেই সময় কনানীয় এবং পরিষীয়রাও সেদেশে বসবাস করছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অব্রামের পশুপালকদের ও লোটের পশুপালকদের পরস্পর বিবাদ হইল। —তৎকালে সেই দেশে কনানীয়েরা ও পরিষীয়েরা বসতি করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অব্রামের পশুপালকদের ও লোটের পশুপালকদের মধ্যে বিবাদ হইল। তৎকালে সেই দেশে কনানীয়েরা ও পরিষীয়েরা বসতি করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফলে অব্রাম আর লোটের রাখালদের মধ্যে ঝগড়া-বিবাদ দেখা দিল। তা ছাড়া সেই সময় কনানীয় ও পরিষীয়েরাও সেই দেশে বাস করছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফলে ইব্রাম আর লুতের রাখালদের মধ্যে ঝগড়া-বিবাদ দেখা দিল। তা ছাড়া সেই সময় কেনানীয় ও পরিষীয়রাও সেই দেশে বাস করছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রামের পশুপালক ও লোটের পশুপালকদের মধ্যে বিরোধ ঘটল। সেই সময়ে কনানী ও পেরিষাতী জাতির লোকেরা ছিল ঐ দেশের অধিবাসী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সময় কনানীয় এবং পরিষীয় জাতিরাও সে দেশে বাস করত| অব্রামের পশুপালকদের সঙ্গে লোটের পশুপালকদের বিবাদ হতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অব্রামের পশুপালকদের ও লোটের পশুপালকদের পরস্পর ঝগড়া হল। ঐ দিনের সেই দেশে কনানীয়েরা ও পরিষীয়েরা বাস করত।