Genesis 13:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ইব্রাম লূতকে বললেন, আরজ করি, তোমার ও আমার মধ্যে এবং তোমার পশুপালকদের ও আমার পশুপালকদের মধ্যে ঝগড়া-বিবাদ না হোক; কেননা আমরা পরস্পর জ্ঞাতি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই অব্রাম লোটকে বললেন, “তোমার ও আমার মধ্যে অথবা তোমার ও আমার রাখালদের মধ্যে যেন ঝগড়া না হয়, কারণ আমরা পরস্পরের খুব ঘনিষ্ঠ আত্মীয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—তাহাতে অব্রাম লোটকে কহিলেন, বিনয় করি, তোমাতে ও আমাতে এবং তোমার পশুপালকগণে ও আমার পশুপালকগণে বিবাদ না হউক; কেননা আমরা পরস্পর জ্ঞাতি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে অব্রাম লোটকে কহিলেন, বিনয় করি, তোমাতে ও আমাতে এবং তোমার পশুপালকগণে ও আমার পশুপালকগণে বিবাদ না হউক; কেননা আমরা পরস্পর জ্ঞাতি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অব্রাম লোটকে বললেন, “দেখ, আমরা দু’জনে নিকট আত্মীয়। সেইজন্য তোমার ও আমার মধ্যে এবং তোমার ও আমার রাখালদের মধ্যে কোন ঝগড়া-বিবাদ না হওয়াই উচিৎ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইব্রাম লুতকে বললেন, “দেখ, আমরা দু’জনে নিকট আত্মীয়। সেইজন্য তোমার ও আমার মধ্যে এবং তোমার ও আমার রাখালদের মধ্যে কোন ঝগড়া-বিবাদ না হওয়াই উচিত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাম তখন লোটকে বললেন, তোমার ও আমার মধ্যে এবং তোমার পশুপালক এবং আমার পশুপালকদের মধ্যে কোন বিরোধ যেন না ঘটে, কারণ আমরা পরস্পর আত্মীয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন অব্রাম লোটকে বলল, “তোমার আমার মধ্যে কোনও বিবাদ থাকতে পারে না| তোমার লোকদের সঙ্গে আমার লোকদের কোন বিবাদ হওয়া উচিত নয়| আমরা সবাই পরস্পরের আপনজন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে অব্রাম লোটকে বললেন, “অনুরোধ করি, তোমার ও আমার মধ্যে এবং তোমার পশুপালকদের ও আমার পশুপালকদের মধ্যে ঝগড়া না হোক; কারণ আমরা পরস্পর জ্ঞাতি।