Genesis 13:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার সম্মুখে তো সমস্ত দেশটি পড়ে আছে। আরজ করি, আমার কাছ থেকে পৃথক হও; হয়, তুমি বামে যাও, আমি ডানে যাই; নয়, তুমি ডানে যাও, আমি বামে যাই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সামনে কি গোটা দেশ পড়ে নেই? এসো, আমরা পৃথক হয়ে যাই। তুমি যদি বাঁদিকে যাও, আমি তবে ডানদিকে যাব; তুমি যদি ডানদিকে যাও, আমি তবে বাঁদিকে যাব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই? বিনয় করি, আমা হইতে পৃথক্‌ হও; হয়, তুমি বামে যাও, আমি দক্ষিণে যাই; নয়, তুমি দক্ষিণে যাও, আমি বামে যাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই? বিনয় করি, আমা হইতে পৃথক হও; হয়, তুমি বামে যাও, আমি দক্ষিণে যাই; নয়, তুমি দক্ষিণে যাও, আমি বামে যাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গোটা দেশটাই তো তোমার সামনে পড়ে আছে। তাই এস, আমরা আলাদা হয়ে যাই। তুমি বাঁ দিকটা বেছে নিলে আমি ডান দিকে যাব, আর ডান দিকটা বেছে নিলে আমি বাঁ দিকে যাব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গোটা দেশটাই তো তোমার সামনে পড়ে আছে। তাই এস, আমরা আলাদা হয়ে যাই। তুমি বাঁ দিকটা বেছে নিলে আমি ডান দিকে যাব, আর ডান দিকটা বেছে নিলে আমি বাঁ দিকে যাব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের সম্মুখে সারা দেশ রয়েছে, অতএব এস, আমরা পরস্পরের কাছ থেকে পৃথক হয়ে যাই। তুমি যদি বাম দিকে যাও তবে আমি দক্ষিণে যাব, আর তুমি যদি দক্ষিণে যাও তাহলে আমি যাব বাম দিকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের পৃথক হয়ে যাওয়া উচিত| তোমার যে জায়গা পছন্দ সেই জায়গাতেই যাও| তুমি বাঁ দিকে গেলে আমি ডান দিকে যাব| যদি তুমি ডান দিকে যাও, আমি বাঁ দিকে যাব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার সামনে কি সমস্ত দেশ নেই? অনুরোধ করি, আমার থেকে আলাদা হও; হয়, তুমি বামে যাও, আমি দক্ষিণে যাই; নয়, তুমি দক্ষিণে যাও, আমি বামে যাই।”