Genesis 14:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দুশমনরা সাদুম ও আমুরার সমস্ত সম্পত্তি ও খাদ্যদ্রব্য নিয়ে প্রস্থান করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই চারজন রাজা সদোম ও ঘমোরার সব জিনিসপত্র ও তাদের সব খাবারদাবার বাজেয়াপ্ত করলেন এবং তাঁরা চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শত্রুরা সদোম ও ঘমোরার সমস্ত সম্পত্তি ও ভক্ষ্য দ্রব্য লইয়া প্রস্থান করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শত্রুরা সদোম ও ঘমোরার সমস্ত সম্পত্তি ও খাদ্যদ্রব্য লইয়া প্রস্থান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে রাজারা জয়ী হয়েছিলেন তাঁরা সদোম ও ঘমোরার সমস্ত ধন-সম্পদ ও খাবার-দাবার লুট করে নিয়ে চলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে বাদশাহ্‌রা জয়ী হয়েছিলেন তাঁরা সাদুম ও আমুরার সমস্ত ধন-সম্পদ ও খাবার-দাবার লুট করে নিয়ে চলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রুপক্ষ তখন সদোম ও ঘমোরার সমস্ত ধনসম্পদ ও খাদ্যসম্ভার লুঠ করে নিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং সদোম এবং ঘমোরার সমস্ত সরঞ্জাম, তাদের সমস্ত খাদ্যসম্ভার, বস্ত্রাদি এবং অন্যান্য সব জিনিসপত্র প্রতিপক্ষরা নিয়ে চলে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শত্রুরা সদোম ঘমোরার সমস্ত সম্পতি ও খাদ্য দ্রব্য নিয়ে চলে গেলেন।