Genesis 14:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বিশেষতঃ তাঁরা ইব্রামের ভ্রাতুষ্পুত্র লূতকে ও তাঁর সমস্ত সম্পদ নিয়ে গেলেন, কেননা তিনি সাদুমে বাস করছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা অব্রামের ভাইপো লোটকে ও তাঁর বিষয়সম্পত্তিও তুলে নিয়ে গেলেন, যেহেতু লোট সদোমেই বসবাস করছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিশেষতঃ তাঁহারা অব্রামের ভ্রাতুষ্পুত্র লোটকে ও তাঁহার সম্পত্তি লইয়া গেলেন, কেননা তিনি সদোমে বাস করিতেছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিশেষতঃ তাঁহারা অব্রামের ভ্রাতুষ্পুত্র লোটকে ও তাঁহার সমস্ত সম্পদ লইয়া গেলেন, কেননা তিনি সদোমে বাস করিতেছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রামের ভাইপো লোট তখন সদোমে বাস করছিলেন। সেই রাজারা তাঁর সমস্ত ধন-সম্পদ সুদ্ধ তাঁকেও ধরে নিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রামের ভাইপো লুত তখন সাদুমে বাস করছিলেন। সেই বাদশাহ্রা তাঁর সমস্ত ধন-সম্পদ সুদ্ধ তাঁকেও ধরে নিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা অব্রামের ভ্রাতুষ্পুত্র লোট, যিনি সদোমে বাস করছিলেন, তাঁকে এবং তাঁর সমস্ত সম্পদ সঙ্গে নিয়ে চলে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রামের ভ্রাতুষ্পুত্র লোট তখন সদোমে বাস করছিল এবং সদোমের শত্রুরা লোটকে বন্দী করল, লোটের যা কিছু ছিল সব অধিকার করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিশেষত তাঁরা অব্রামের ভাইয়ের ছেলে লোটকে ও তাঁর সম্পতি নিয়ে গেলেন, কারণ তিনি সদোমে বাস করছিলেন।