Genesis 14:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এক জন লোক পালিয়ে এসে ইবরানী ইব্রামকে সংবাদ দিল; ঐ সময়ে তিনি ইষ্কোলের ভাই ও আনেরের ভাই আমোরীয় মম্রির এলোন বনে বাস করছিলেন এবং তাঁরা ইব্রামের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একজন লোক পালিয়ে গিয়ে হিব্রু অব্রামের কাছে এসে খবর দিল। অব্রাম তখন সেই ইষ্কোলের ও আনেরের এক ভাই ইমোরীয় মম্রির বিশাল গাছগুলির কাছে বসবাস করছিলেন, যারা সবাই অব্রামের বন্ধু ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন এক জন পলাতক ইব্রীয় অব্রামকে সমাচার দিল; ঐ সময়ে তিনি ইষ্কোলের ভ্রাতা ও আনেরের ভ্রাতা ইমোরীয় মম্রির এলোন বনে বাস করিতেছিলেন, এবং তাঁহারা অব্রামের সহায় ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন একজন পলাতক ইব্রীয় অব্রামকে সমাচার দিল; ঐ সময়ে তিনি ইষ্কোলের ভ্রাতা ও আনেরের ভ্রাতা ইমোরীয় মম্রির এলোন বনে বাস করিতেছিলেন, এবং তাঁহারা অব্রামের সহায় ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে একজন লোক পালিয়ে এসে ইব্রীয় অব্রামকে সেই খবর দিল। অব্রাম সেই সময় ইমোরীয় মম্রির এলোন বনের কাছে বাস করছিলেন। মম্রি ছিলেন ইষ্কোল ও আনেরের ভাই। অব্রামের সংগে এঁরা বন্ধুত্বের চুক্তিতে বাঁধা ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে একজন লোক পালিয়ে এসে ইবরানী ইব্রামকে সেই খবর দিল। ইব্রাম সেই সময় আমোরীয় মম্রির এলোন বনের কাছে বাস করছিলেন। মম্রি ছিলেন ইষ্কোল ও আনেরের ভাই। ইব্রামের সংগে এঁরা বন্ধুত্বের চুক্তিতে বাঁধা ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইব্রীয় অব্রামের কাছে একজন পলাতক এসে সেই সংবাদ জানাল। অব্রাম তখম ইমােরীয় মাম্রের ওক বনের কাছে বাস করছিলেন। মাম্রে ছিলেন এশকোল ও আনের-এর ভাই। এঁরা সকলেই ছিলেন অব্রামের মিত্রপক্ষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোটের একটি লোককে তারা বন্দী করতে পারে নি| সে পালিয়ে গিয়ে যা যা ঘটেছে সমস্ত অব্রামকে জানাল| অব্রাম তখন ইমোরীয়দের মম্রির গাছগুলির কাছে শিবিরে বাস করছিলেন| মম্রি, ইষ্কোল এবং আনেরের মধ্যে পরস্পরকে সাহায্য করার এক চুক্তি ছিল| তারা অব্রামকে সাহায্য করার একটা চুক্তিও করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন এক জন পলাতক ইব্রীয় অব্রামকে খবর দিল; ঐ দিনের তিনি ইষ্কোলের ভাই ও আনেরের ভাই ইমোরীয় মম্রির এলোন বনে বাস করছিলেন এবং তাঁরা অব্রামের সঙ্গে যুক্ত ছিলেন।