Genesis 14:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে রাতের বেলায় তাঁর গোলামদেরকে দুই দলে ভাগ করে তিনি দুশমনদেরকে আঘাত করলেন এবং দামেস্কের উত্তরে অবস্থিত হোবা পর্যন্ত তাড়িয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাতের বেলায় তাঁদের আক্রমণ করে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য অব্রাম তাঁর লোকজনকে কয়েকটি ভাগে বিভক্ত করে দিলেন, ও দামাস্কাসের উত্তরে অবস্থিত হোবা পর্যন্ত তাদের পশ্চাদ্ধাবন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাত্রিকালে আপন দাসদিগকে দুই দল করিয়া তিনি শত্রুগণকে অাঘাত করিলেন, এবং দম্মেশকের উত্তরে স্থিত হোবা পর্য্যন্ত তাড়াইয়া দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাত্রিকালে আপন দাসদিগকে দুই দল করিয়া তিনি শত্রুগণকে আঘাত করিলেন, এবং দম্মেশকের উত্তরে স্থিত হোবা পর্যন্ত তাড়াইয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি নিজের লোকজনদের কয়েকটি দলে ভাগ করলেন এবং তাদের নিয়ে রাতের বেলা শত্রুদের আক্রমণ করে তাঁদের হারিয়ে দিলেন। তারপর তাঁদের তাড়া করতে করতে তিনি দামেস্কের উত্তরে হোবা পর্যন্ত গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি নিজের লোকজনদের কয়েকটি দলে ভাগ করলেন এবং তাদের নিয়ে রাতের বেলা শত্রুদের হামলা করে তাঁদের হারিয়ে দিলেন। তারপর তাঁদের তাড়া করতে করতে তিনি দামেস্কের উত্তরে হোবা পর্যন্ত গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাত্রিকালে তিনি তাঁর লোকজনসহ শত্রুদের ঘেরাও করে হঠাৎ আক্রমণ করলেন এবং দামাস্কাসের উত্তরে হোবা পর্যন্ত তাদের তাড়া করে নিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই রাত্রে তিনি ও তাঁর সৈন্যরা অতর্কিতে শত্রুদের আক্রমণ করলেন| তাঁরা শত্রুদের পরাভূত করে দম্মেশকের উত্তরে হোবা পর্যন্ত বিতাড়িত করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাতে নিজের দাসদেরকে দুই দলে ভাগ করে তিনি শত্রুদেরকে আঘাত করলেন এবং দম্মেশকের উত্তরে অবস্থিত হোবা পর্যন্ত তাড়িয়ে দিলেন