Genesis 14:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি সমস্ত সম্পদ, আর তাঁর জ্ঞাতি লূত ও তাঁর সমস্ত সম্পদ এবং স্ত্রীলোকদেরকে ও লোক সকলকে ফিরিয়ে আনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সব জিনিসপত্র পুনরুদ্ধার করলেন এবং তাঁর আত্মীয় লোটকে ও তাঁর বিষয়সম্পত্তি, তথা মহিলাদের ও অন্যান্য লোকজনকেও ফিরিয়ে আনলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং সকল সম্পত্তি, আর আপন জ্ঞাতি লোট ও তাঁহার সম্পত্তি এবং স্ত্রীলোকদিগকে ও লোক সকলকে ফিরাইয়া আনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং সকল সম্পদ, আর আপন জ্ঞাতি লোট ও তাঁহার সমস্ত সম্পদ এবং স্ত্রীলোকদিগকে ও লোক সকলকে ফিরাইয়া আনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লুট করা সমস্ত জিনিস তিনি ফিরিয়ে আনলেন এবং তাঁর ভাইপো লোটকে তাঁর ধন-সম্পদ সুদ্ধ উদ্ধার করলেন। সেই সংগে সমস্ত স্ত্রীলোক ও অন্যান্য লোকদেরও উদ্ধার করে নিয়ে আসা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লুট-করা সমস্ত জিনিস তিনি ফিরিয়ে আনলেন এবং তাঁর ভাইপো লুতকে তাঁর ধন-সম্পদ সুদ্ধ উদ্ধার করলেন। সেই সংগে সমস্ত স্ত্রীলোক ও অন্যান্য লোকদেরও উদ্ধার করে নিয়ে আসা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি সমস্ত দ্রব্যসম্ভার, ধনসম্পদ, নারীপুরুষ লোকজনসহ তাঁর আত্মীয় লোটকে উদ্ধার করে ফিরিয়ে আনলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর শত্রুরা যা যা অধিকার করেছিল, সেই সমস্ত পুনরুদ্ধার করলেন| লোট, লোটের সমস্ত নারী ও ভৃত্যদের পর্যন্ত অব্রাম ফিরিয়ে আনলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং সকল সম্পতি, আর নিজের আত্মীয় লোট ও তাঁর সম্পত্তি এবং স্ত্রীলোকদেরকে ও লোক সকলকে ফিরিয়ে আনলেন।