Genesis 14:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইব্রাম কদর্লায়োমরকে ও তাঁর সঙ্গী বাদশাহ্‌দেরকে জয় করে ফিরে আসলে পর সাদুমের বাদশাহ্‌ তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে শাবী উপত্যকায় অর্থাৎ বাদশাহ্‌র উপত্যকায় গমন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাম কদর্লায়োমর ও তাঁর সঙ্গে জোট বাঁধা রাজাদের পরাজিত করে ফিরে আসার পর শাবী উপত্যকায় (অর্থাৎ, রাজার উপত্যকায়) সদোমের রাজা তাঁর সাথে দেখা করার জন্য বেরিয়ে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অব্রাম কদলায়োমরকে ও তাঁহার সঙ্গী রাজগণকে জয় করিয়া ফিরিয়া আসিলে পর, সদোমের রাজা তাঁহার সহিত সাক্ষাৎ করিতে শাবী তলভূমিতে অর্থাৎ রাজার তলভূমিতে গমন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অব্রাম কদর্লায়োমরকে ও তাঁহার সঙ্গী রাজগণকে জয় করিয়া ফিরিয়া আসিলে পর, সদোমের রাজা তাঁহার সহিত সাক্ষাৎ করিতে শাবী তলভূমিতে অর্থাৎ রাজার তলভূমিতে গমন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কদর্লায়োমর এবং তাঁর সংগী-রাজাদের হারিয়ে দিয়ে যখন অব্রাম ফিরে আসলেন তখন সদোমের রাজা তাঁর সংগে দেখা করবার জন্য শাবী উপত্যকায়, অর্থাৎ রাজার উপত্যকায় বের হয়ে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কদর্লায়োমর এবং তাঁর সংগী-বাদশাহ্‌দের হারিয়ে দিয়ে যখন ইব্রাম ফিরে আসলেন তখন সাদুমের বাদশাহ্‌ তাঁর সংগে দেখা করবার জন্য শাবী উপত্যকায়, অর্থাৎ বাদশাহ্‌র উপত্যকায় বের হয়ে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাম কেদারলায়োমের ও তাঁর সহযোগী রাজাদের পরাস্ত করে ফিরে আসার পর সদোমের রাজা শাবী উপত্যকায় অর্থাৎ রাজ উপত্যকায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর অব্রাম কদর্লায়োমর ও তাঁর সঙ্গে যোগদানকারী রাজাদের পরাস্ত করে তাঁর আগের জায়গায় ফিরে এলেন| তিনি ফিরে এলে সদোমের রাজা তাঁর সঙ্গে শাবী উপত্যকায় (এখন এই স্থান রাজার উপত্যকা নামে পরিচিত) দেখা করতে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অব্রাম কদলায়েমরকে ও তাঁর সঙ্গী রাজাদের জয় করে ফিরে আসলে পর, সদোমের রাজা তাঁর সঙ্গে দেখা করতে শাবী তলভূমিতে অর্থাৎ রাজার তলভূমিতে গেলেন