Genesis 14:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন শালেমের বাদশাহ্ মাল্কীসিদ্দিক রুটি ও আঙ্গুর-রস বের করে আনলেন; তিনি ছিলেন সর্বশক্তিমান আল্লাহ্র ইমাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শালেমের রাজা মল্কীষেদক রুটি ও দ্রাক্ষারস বের করে নিয়ে এলেন। তিনি পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং শালেমের রাজা মল্কীষেদক রুটী ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন, তিনি পরাৎপর ঈশ্বরের যাজক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং শালেমের রাজা মল্কীষেদক রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন; তিনি ছিলেন পরাৎপর ঈশ্বরের যাজক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শালেমের রাজা মল্কীষেদক অব্রামের জন্য রুটি ও আংগুর-রস নিয়ে আসলেন। তিনি ছিলেন মহান ঈশ্বরের পুরোহিত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শালেমের, অর্থাৎ জেরুজালেমের বাদশাহ্ মাল্কীসিদ্দিক ইব্রামের জন্য রুটি ও আংগুর-রস নিয়ে আসলেন। তিনি ছিলেন আল্লাহ্তা’লার ইমাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শালেমের রাজা মেলকিসেদেকও রুটি এবং আঙুরের নির্যাস নিয়ে এলেন। তিনি ছিলেন পরাৎপর ঈশ্বরের পুরোহিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শালেমের রাজা মল্কীষেদকও অব্রামের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন| মল্কীষেদক ছিলেন পরাৎপর ঈশ্বরের একজন যাজক| মল্কীষেদক নিয়ে এলেন রুটি ও দ্রাক্ষারস|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং শালে মের রাজা মল্কীষেদক রুটি ও আঙ্গুর রস বের করে আনলেন, তিনি সর্বশক্তিমান ঈশ্বরের যাজক।