Genesis 14:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ইব্রামকে দোয়া করে বললেন, ইব্রাম বেহেশত ও দুনিয়ার অধিকারী সর্বশক্তিমান আল্লাহ্‌র দোয়ার পাত্র হোন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি অব্রামকে আশীর্বাদ করে বললেন, “অব্রাম, স্বর্গ-মর্ত্যের সৃষ্টিকর্তা পরাৎপর ঈশ্বরের আশীর্বাদধন্য হোন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি অব্রামকে আশীর্ব্বাদ করিলেন, বলিলেন, অব্রাম স্বর্গমর্ত্ত্যের অধিকারী পরাৎপর ঈশ্বরের আশীর্ব্বাদপাত্র হউন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি অব্রামকে আশীর্বাদ করিলেন, বলিলেন, অব্রাম স্বর্গমর্ত্যের অধিকারী পরাৎপর ঈশ্বরের আশীর্বাদপাত্র হউন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি অব্রামকে আশীর্বাদ করে বললেন, “যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন সেই মহান ঈশ্বর অব্রামকে আশীর্বাদ করুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি ইব্রামকে দোয়া করে বললেন, “যিনি আসমান ও জমীন সৃষ্টি করেছেন সেই আল্লাহ্‌তা’লা ইব্রামকে দোয়া করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেল্‌কিসেদেক অব্রামকে আশীর্বাদ করে বললেন, স্বর্গ ও মর্ত্যের স্রষ্টা পরাৎপর ঈশ্বর অব্রামকে করুন আশীর্বাদ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রামকে আশীর্বাদ করে মল্কীষেদক বললেন, “হে অব্রাম, পরাৎ‌‌পর তোমাকে আশীর্বাদ করুন| ঈশ্বর স্বর্গ ও মর্ত্য সৃষ্টি করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি অব্রামকে আশীর্বাদ করলেন, বললেন, “অব্রাম স্বর্গমর্তের সৃষ্টিকর্ত্তা সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদযুক্ত হোন,