Genesis 14:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং গোয়ীমের বাদশাহ্ তিদিয়লের সময়ে ঐ বাদশাহ্রা সাদুমের বাদশাহ্ বিরা, আমুরার বাদশাহ্ বির্শা, অদ্মার বাদশাহ্ শিনাব, সবোয়িমের বাদশাহ্ শিমেবর ও বিলার অর্থাৎ সোয়রের বাদশাহ্র সঙ্গে যুদ্ধ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন এই রাজারা সদোমের রাজা বিরা, ঘমোরার রাজা বির্শা, অদ্মার রাজা শিনাব, সবোয়িমের রাজা শিমেবর ও বিলার (অর্থাৎ, সোয়রের) রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিদিয়ল রাজার সময়ে ঐ রাজগণ সদোমের রাজা বিরা, ঘমোরার রাজা বির্শা, অদ্মার রাজা শিনাব, সবোয়িমের রাজা শিমেবর ও বিলার অর্থাৎ সোয়রের রাজার সহিত যুদ্ধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং গোয়ীমের তিদিয়ল রাজার সময়ে ঐ রাজগণ সদোমের রাজা বিরা, ঘমোরার রাজা বির্শা, অদ্মার রাজা শিনাব, সবোয়িমের রাজা শিমেবর ও বিলার অর্থাৎ সোয়রের রাজার সহিত যুদ্ধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই চারজন রাজা এক হয়ে একবার সদোমের রাজা বিরা, ঘমোরার রাজা বির্শা, অদ্মার রাজা শিনাব, সবোয়িমের রাজা শিমেবর এবং বিলার, অর্থাৎ সোয়রের রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই চারজন বাদশাহ্ এক হয়ে একবার সাদুমের বাদশাহ্ বিরা, আমুরার বাদশাহ্ বির্শা, অদ্মার বাদশাহ্ শিনাব, সবোয়িমের বাদশাহ্ শিমেবর এবং বিলার, অর্থাৎ সোয়রের বাদশাহ্র বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঘমোরার রাজা বির্শা, আদমার রাজা শিনাব্, জেবোয়িমের রাজা শেমেবার এবং বলার অর্থাৎ জোয়ার-এর রাজার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইসব রাজা, সদোমের রাজা বিরা, ঘমোরার রাজা বির্শা, অদ্মার রাজা শিনাব, সবোয়িমের রাজা শিমেবর এবং বিলার (বিলা সোয়র নামেও পরিচিত ছিল) রাজার সঙ্গে যুদ্ধ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ রাজারা সদোমের রাজা বিরা, ঘমোরার রাজা বির্সা, অদমার রাজা শিনাব, সবোয়িমের রাজা শিমেবর ও বেলার অর্থাৎ সোয়রের রাজার সঙ্গে যুদ্ধ করলেন।