Genesis 14:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সর্বশক্তিমান আল্লাহ্ ধন্য হোন, যিনি আপনার বিপক্ষদেরকে আপনার হাতে তুলে দিয়েছেন। তখন ইব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাঁকে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সেই পরাৎপর ঈশ্বরের প্রশংসা হোক, যিনি আপনার শত্রুদের আপনার হাতে সঁপে দিয়েছেন।” পরে অব্রাম তাঁকে নিজের সবকিছুর দশমাংশ দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পরাৎপর ঈশ্বর ধন্য হউন, যিনি তোমার বিপক্ষগণকে তোমার হস্তে সমর্পণ করিয়াছেন। তখন অব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাহাকে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পরাৎপর ঈশ্বর ধন্য হউন, যিনি আপনার বিপক্ষগণকে আপনার হস্তে সমর্পণ করিয়াছেন। তখন অব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাঁহাকে দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি আপনার শত্রুদের আপনার হাতে দিয়েছেন সেই মহান ঈশ্বরের গৌরব হোক।” তখন অব্রাম তাঁর উদ্ধার করা জিনিসের দশভাগের একভাগ মল্কীষেদককে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি আপনার শত্রুদের আপনার হাতে দিয়েছেন সেই আল্লাহ্তা’লার প্রশংসা হোক।” তখন ইব্রাম তাঁর উদ্ধার করা জিনিসের দশভাগের একভাগ মাল্কীসিদ্দিককে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধন্য পরাৎপর ঈশ্বর, যিনি তোমার বিপক্ষদের তোমার হাতে করেছেন সমর্পণ। অব্রাম সমস্ত দ্রব্যসম্ভারের এক দশমাংশ তাঁকে দিলেন। সদোমের রাজা অব্রামকে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা পরাৎপর ঈশ্বরের প্রশংসা করি| তিনি শত্রুদের পরাস্ত করতে তোমাকে সাহায্য করেছেন|” অব্রাম যুদ্ধের সময় যা যা পেয়েছিলেন তার থেকে এক দশমাংশ মল্কীষেদককে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সর্বশক্তিমান ঈশ্বর ধন্য হোন, যিনি তোমার বিপক্ষদেরকে তোমার হাতে দিয়েছেন।” তখন অব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাকে দিলেন।