Genesis 14:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইব্রাম সাদুমের বাদশাহ্‌কে জবাবে বললেন, আমি বেহেশত ও দুনিয়ার অধিকারী সর্বশক্তিমান আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে হাত উঠিয়ে বলছি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু অব্রাম সদোমের রাজাকে বললেন, “স্বর্গ-মর্ত্যের সৃষ্টিকর্তা পরাৎপর ঈশ্বর সেই সদাপ্রভুর উদ্দেশে হাত তুলে আমি শপথ করছি
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অব্রাম সদোমের রাজাকে উত্তর করিলেন, আমি স্বর্গমর্ত্ত্যের অধিকারী পরাৎপর ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে হস্ত উঠাইয়া কহিতেছি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অব্রাম সদোমের রাজাকে উত্তর করিলেন, আমি স্বর্গমর্ত্যের অধিকারী পরাৎপর ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে হস্ত উঠাইয়া কহিতেছি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে অব্রাম সদোমের রাজাকে বললেন, “যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন সেই মহান ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে হাত তুলে আমি প্রতিজ্ঞা করে বলছি যে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে ইব্রাম সাদুমের বাদশাহ্‌কে বললেন, “যিনি আসমান ও জমীন সৃষ্টি করেছেন সেই মাবুদ, যিনি আল্লাহ্‌তা’লা, তাঁর নিকট হাত তুলে আমি ওয়াদা করে বলছি যে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু অব্রাম সদোমরাজকে বললেন, স্বর্গ ও মর্ত্যের স্রষ্টা পরাৎপর ঈশ্বর প্রভুর কাছে আমি এই শপথ করেছি যে আমি আপনার কিছুই নেব না,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সদোমের রাজাকে অব্রাম বললেন, “পরাৎ‌পর ঈশ্বর, যিনি স্বর্গ মর্ত্য সৃষ্টি করেছেন সেই প্রভুর কাছে আমি শপথ করছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অব্রাম সদোমের রাজাকে উত্তর করলেন, “আমি স্বর্গমর্তের অধিকারী সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে হাত উঠিয়ে বলছি,