Genesis 14:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আপনার কিছুই নেব না, এক গাছি সুতা বা জুতার ফিতাও নেব না; পাছে আপনি বলেন, আমি ইব্রামকে ধনবান করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে আপনার অধিকারে থাকা কোনো কিছুই আমি গ্রহণ করব না, এমনকি একটি সুতো বা চটিজুতোর একটি ফিতেও নয়, যেন আপনি কখনও বলতে না পারেন, ‘আমি অব্রামকে ধনবান করে তুলেছি।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপনার কিছুই লইব না, এক গাছি সূতা কি পাদুকার বন্ধনীও লইব না; পাছে আপনি বলেন, আমি অব্রামকে ধনবান্ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপনার কিছুই লইব না, এক গাছি সূতা কি পাদুকার বন্ধনীও লইব না; পাছে আপনি বলেন, আমি অব্রামকে ধনবান করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনার কোন জিনিস, এমন কি, একটু সুতা কিম্বা পায়ের চটির একটা বাঁধন পর্যন্ত আমি নেব না। এই প্রতিজ্ঞা আমি করছি যাতে আপনি বলতে না পারেন, ‘আমার ধনেই অব্রাম ধনী হয়েছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনার কোন জিনিস, এমন কি, একটু সুতা কিংবা পায়ের চটির একটা বাঁধন পর্যন্ত আমি নেব না। এই ওয়াদা আমি করছি যাতে আপনি বলতে না পারেন, ‘আমার ধনেই ইব্রাম ধনী হয়েছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমনকি একগাছি সূতো বা জুতোর ফিতেও নয়, পরে যেন আপনি বলতে না পারেন, ‘আমিই অব্রামকে ধনবান করেছি’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যা কিছু আপনার তার কিছুই আমি রাখব না| আমি প্রতিশ্রুতি করছি যে আমি কিছুই রাখব না| এমনকি একটা সুতো অথবা জুতোর ফিতেও না। আমি চাই না যে আপনি বলবেন, ‘অব্রামকে আমি বড় লোক বানিয়েছি|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আপনার কিছুই নেব না, এক গাছি সুতো কি জুতোর ফিতেও নেব না; যদি আপনি বলেন, আমি অব্রামকে ধনবান্‌ করেছি।