Genesis 14:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল (আমার) যুবকেরা যা খেয়েছে তা নেব এবং যে ব্যক্তিরা আমার সঙ্গে গিয়েছিলেন, আনের, ইষ্কোল ও মম্রি, তাঁরা তাঁদের নিজ নিজ পাপ্য অংশ গ্রহণ করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার লোকজন যা খেয়েছে ও যারা আমার সাথে গিয়েছিল—সেই আনের, ইষ্কোল ও মম্রির ভাগে যা পড়ে, সেটুকু ছাড়া আমি আর কিছুই গ্রহণ করব না। তারা তাদের ভাগ বুঝে নিক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল [আমার] যুবগণ যাহা খাইয়াছে তাহা লইব, এবং যে ব্যক্তিরা আমার সঙ্গে গিয়াছিলেন, আনের, ইষ্কোল ও মম্রি, তাঁহারা আপন আপন প্রাপ্তব্য অংশ গ্রহণ করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল [আমার] যুবকেরা যাহা খাইয়াছে তাহা লইব, এবং যে ব্যক্তিরা আমার সঙ্গে গিয়াছিলেন, আনের, ইষ্কোল ও মম্রি, তাঁহারা তাঁহাদের আপন আপন প্রাপ্তব্য অংশ গ্রহণ করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার লোকেরা যা খেয়েছে তা ছাড়া আমি আর কিছুই নিচ্ছি না; তবে আনের, ইষ্কোল ও মম্রি, যাঁরা আমার সংগে গিয়েছিলেন, তাঁদের পাওনা ভাগ তাঁদের নিতে দিন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার লোকেরা যা খেয়েছে তা ছাড়া আমি আর কিছুই নিচ্ছি না; তবে আনের, ইষ্কোল ও মম্রি, যাঁরা আমার সংগে গিয়েছিলেন, তাঁদের পাওনা ভাগ তাঁদের নিতে দিন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেবল আমার লোকজন যা খেয়েছে এবং আমার সঙ্গে যারা এসেছে তাদের প্রাপ্য অংশ ছাড়া আর কিছুই আমি নেব না। আনের, এশ্কোল ও মাম্রে তাঁদের প্রাপ্য অংশ গ্রহণ করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি শুধু সেটুকুই নেব যা আমার যোদ্ধারা খেয়েছে| কিন্তু অন্যদের আপনি তাদের ভাগ দিন| যুদ্ধে যা জিতেছি তা আপনি নিয়ে যান, কিন্তু কিছু আনের, ইষ্কোল এবং মম্রিকে দিয়ে যান| এরা যুদ্ধে আমায় সাহায্য করেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেবল [আমার] যুবকরা যা খেয়েছে তা নেব এবং যে ব্যক্তিরা আমার সঙ্গে গিয়েছিলেন, আনের, ইষ্কোল ও মম্রি, তাঁরা নিজের নিজের প্রাপ্ত অংশ গ্রহণ করুন।”