Genesis 14:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে চতুর্দশ বছরে কদর্লায়োমর ও তাঁর সহায় বাদশাহ্রা এসে অস্তরোৎ-কর্ণয়িমে রফায়ীয়দেরকে, হমে সুষীয়দেরকে, শাবিকিরিয়াথয়িমে এমীয়দেরকে
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চতুর্দশতম বছরে, এমীয়দের রাজা কদর্লায়োমর এবং তাঁর সঙ্গী রাজারা মরুভূমির কাছাকাছি অবস্থিত এল-পারণ পর্যন্ত এগিয়ে গিয়ে অস্তরোৎ-কর্ণয়িমে রফায়ীয়দের, হমে সুষীয়দের, শাবি-কিরিয়াথয়িমে এমীয়দের
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে চতুর্দ্দশ বৎসরে কদর্লায়োমর ও তাঁহার সহায় রাজগণ আসিয়া অস্তরোৎ-কর্ণয়িমে রফায়ীয়দিগকে, হমে সুষীয়দিগকে, শাবিকিরিয়াথয়িমে এমীয়দিগকে
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে চতুর্দশ বৎসরে কদর্লায়োমর ও তাঁহার সহায় রাজগণ আসিয়া অস্তরোৎ-কর্ণয়িমে রফায়ীয়দিগকে, হমে সুষীয়দিগকে, শাবিকিরিয়াথয়িমে এমীয়দিগকে
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরের বছরে রাজা কদর্লায়োমর এবং তাঁর সংগী রাজারা গিয়ে রফায়ীয়দের, সুষীয়দের, এমীয়দের এবং হোরীয়দের হারিয়ে দিলেন। তাঁরা রফায়ীয়দের হারালেন অস্তরোৎ-কর্ণয়িমে, সুষীয়দের হারালেন হমে, এমীয়দের হারালেন শাবি-কিরিয়াথয়িমে এবং হোরীয়দের হারালেন এল-পারণের সোজাসুজি সেয়ীরের পাহাড়ী অঞ্চলে। এল-পারণ ছিল মরু-এলাকার কাছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরের বছরে বাদশাহ্ কদর্লায়োমর এবং তাঁর সংগী বাদশাহ্রা গিয়ে রফায়ীয়দের, সুষীয়দের, এমীয়দের এবং হোরীয়দের হারিয়ে দিলেন। তাঁরা রফায়ীয়দের হারালেন অস্তরোৎ-কর্ণয়িমে, সুষীয়দের হারালেন হমে, এমীয়দের হারালেন শাবি-কিরিয়াথয়িমে এবং হোরীয়দের হারালেন এল-পারণের সোজাসুজি সেয়ীরের পাহাড়ী অঞ্চলে। এল-পারণ ছিল মরুভূমির কাছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর সহযোগী রাজারা এসে অস্তারোৎ-কর্ণায়িমে রেফায়িমকে হাম-এ জুজিমকে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং 14তম বছরে রাজা কদর্লায়োমর ও তাঁর মিত্র রাজাদের সঙ্গে বিদ্রোহী রাজাদের যুদ্ধ হল| কদর্লায়োমর ও তাঁর মিত্র রাজারা অন্তরোৎ কর্ণয়িমের অধিবাসী রফায়ীয় নামক জাতিকে পরাস্ত করলেন| তারা হমের সুষী য়দেরও পরাস্ত করলেন এবং শাবি-কিরিয়াথয়িমের অধিবাসী এমীয়দের পরাস্ত করলেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে চোদ্দো বছরে কদরলায়মের ও তাঁর সঙ্গী রাজারা এসে অস্তরোৎ কর্ণয়িমে রফায়ীয়দেরকে, হমে সুষীয়দেরকে, শাবি