Genesis 14:6 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ও মরু-ভূমির পাশে অবস্থিত এল-পারণ পর্যন্ত সেয়ীর পর্বতে সেখানকার হোরীয়দেরকে আঘাত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সেয়ীরের পার্বত্য এলাকায় হোরীয়দের পরাজিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ও প্রান্তরের পার্শ্বস্থ এল-পারণ পর্য্যন্ত সেয়ীর পর্ব্বতে তথাকার হোরীয়দিগকে আঘাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ও প্রান্তরের পার্শ্বস্থ এল-পারণ পর্যন্ত সেয়ীর পর্বতে তথাকার হোরীয়দিগকে আঘাত করিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাবিকিরিয়াথায়িমে এমিমকে এবং প্রান্তরের সীমান্তে এলপারাণ পর্যন্ত সেয়ীর পর্বতনিবাসী হোরী উপজাতির লোকদের আক্রমণ করে পরাস্ত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তাঁরা হোরীয়দের পরাস্ত করলেন| হোরীয়রা সেয়ীর থেকে এল-পারণ (এল-পারণ মরুভূমির কাছে অবস্থিত) পর্যন্ত পার্বত্য দেশে বাস করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিরিয়াথয়িমে এমীয়দেরকে ও প্রান্তরের পাশে এল-পারন পর্যন্ত সেয়ীর পর্বতে সেখানকার হোরীয়দেরকে আঘাত করলেন।