Genesis 14:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই স্থান থেকে ফিরে ঐনমিষ্পটে অর্থাৎ কাদেশে গিয়ে আমালেকীয়দের সমস্ত দেশকে এবং হৎসসোন-তামর নিবাসী ইমোরীয়দেরকে আঘাত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সেখান থেকে ফিরে এসে তারা ঐনমিস্পটে (অর্থাৎ, কাদেশে) গেলেন, এবং সেই অমালেকীয়দের ও ইমোরীয়দেরও সমগ্র এলাকা তারা জোর করে দখল করে নিলেন, যারা হৎসসোন-তামরে বসবাস করছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তথা হইতে ফিরিয়া ঐনমিষ্পটে অর্থাৎ কাদেশে গিয়া অমালেকীয়দের সমস্ত দেশকে এবং হৎসসোন-তামর নিবাসী ইমোরীয়দিগকে আঘাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তথা হইতে ফিরিয়া ঐনমিষপটে অর্থাৎ কাদেশে গিয়া অমালেকীয়দের সমস্ত দেশকে এবং হৎসসোন-তামর নিবাসী ইমোরীয়দিগকে আঘাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর এই রাজারা ঘুরে গিয়ে ঐনমিষ্পটে, অর্থাৎ কাদেশে গেলেন। তাঁরা অমালেকীয়দের সমস্ত দেশটা জয় করে নিলেন এবং হৎসসোন-তামর শহরে যে ইমোরীয়েরা ছিল তাদের হারিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর এই বাদশাহ্‌রা ঘুরে গিয়ে ঐনমিষ্পটে, অর্থাৎ কাদেশে গেলেন। তাঁরা আমালেকীয়দের সমস্ত দেশটা জয় করে নিলেন এবং হৎসসোন্ততামর শহরে যে আমোরীয়রা ছিল তাদের হারিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে সেখান থেকে ঘুরে গিয়ে তাঁরা এনমিশপট অর্থাৎ কাদেশ-এ গিয়ে অমালেকী উপজাতিদের সমগ্র অঞ্চল বিধ্বস্ত করলেন এবং হাজাজোনতামার নিবাসী ইমোরী উপজাতির লোকদের আক্রমণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর রাজা কদর্লায়োমের উত্তর দিকে গেলেন এবং ঐনমিস্পটে অর্থাৎ‌ কাদেশে গিয়ে সমস্ত অমালেকীয়দের পরাস্ত করলেন| তিনি হৎসসোন তামরের অধিবাসী ইমোরীয়দেরও পরাস্ত করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেখান থেকে ফিরে ঐনমিষ্পটে অর্থাৎ কাদেশ গিয়ে অমালেকীয়দের সমস্ত দেশকে এবং হৎসসোন-তামর নিবাসী ইমোরীয়দেরকে আঘাত করলেন।