Genesis 14:9 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গোয়ীমের বাদশাহ্‌ তিদিয়লের, শিনিয়রের বাদশাহ্‌ অম্রাফলের ও ইল্লাসরের বাদশাহ্‌ অরিয়োকের সঙ্গে পাঁচ জন বাদশাহ্‌ চার জন বাদশাহ্‌র সঙ্গে যুদ্ধ করার জন্য ‘সিদ্দীম উপত্যকাতে’ সৈন্য স্থাপন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই এলমের রাজা কদর্লায়োমর, গোয়ীমের রাজা তিদিয়ল, শিনারের রাজা অম্রাফল ও ইল্লাসরের রাজা অরিয়োকের বিরুদ্ধে সৈন্যশিবির স্থাপন করলেন—যে চারজন রাজা পাঁচজনের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গোয়ীমের তিদিয়ল রাজার, শিনিয়রের অম্রাফল রাজার ও ইলাসরের অরিয়োক রাজার সহিত, পাঁচ জন রাজা চারি জন রাজার সহিত, যুদ্ধ করণার্থে সিদ্দীম তলভূমিতে সেনা স্থাপন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গোয়ীমের তিদিয়ল রাজার, শিনিয়রের অম্রাফল রাজার ও ইল্লাসরের অরিয়োক রাজার সহিত, পাঁচ জন রাজা চারি জন রাজার সহিত, যুদ্ধ করণার্থে ‘সিদ্দীম তলভূমিতে’ সৈন্য স্থাপন করিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গোয়িমের রাজা তিদিয়ল, শিনারের রাজা অম্রাফেল এবং এল্লাসরের রাজা অরিয়োকের বিরুদ্ধে সৈন্য সমাবেশ করলেন। পাঁচজন রাজার বিরুদ্ধে চারজন রাজা যুদ্ধ ঘোষণা করলেন। সিদ্দিম উপত্যকায় খনিজ তেলের অনেক কূপ ছিল
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই যুদ্ধে অপর পক্ষে ছিলেন এলমের রাজা কদর্লায়োমর, গোয়ীমের রাজা তিদিয়ল, শিনিয়রের রাজা অম্রাফল এবং ইলাসরের রাজা অরিয়োক| অর্থাৎ‌ যুদ্ধটা ছিল পাঁচজন রাজার বিরুদ্ধে চারজন রাজার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এলমের কদর্লায়োমর রাজার, গোয়ীমের তিদিয়ল রাজার, শিনিয়রের অম্রাফল রাজার ও ইল্লাসরের অরিয়োক রাজার সঙ্গে, পাঁচ জন রাজা চারজন রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য সিদ্দীম উপত্যকাতে সেনা স্থাপন করলেন।