Genesis 15:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ ঘটনার পরে দর্শনের মধ্য দিয়ে মাবুদের কালাম ইব্রামের কাছে নাজেল হল। মাবুদ বললেন, ইব্রাম, ভয় করো না, আমিই তোমার ঢাল ও তোমার মহাপুরস্কার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে, এক দর্শনের মাধ্যমে সদাপ্রভুর বাক্য অব্রামের কাছে এল: “অব্রাম, ভয় কোরো না। আমি তোমার ঢাল, তোমার মহা পুরস্কার।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ ঘটনার পরে দর্শনযোগে সদাপ্রভুর বাক্য অব্রামের নিকটে উপস্থিত হইল, তিনি বলিলেন, অব্রাম, ভয় করিও না, আমিই তোমার ঢাল ও তোমার মহা পুরস্কার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ ঘটনার পরে দর্শনযোগে সদাপ্রভুর বাক্য অব্রামের নিকটে উপস্থিত হইল, তিনি বলিলেন, অব্রাম, ভয় করিও না, আমিই তোমার ঢাল ও তোমার মহাপুরস্কার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর সদাপ্রভু অব্রামকে দর্শনের মধ্য দিয়ে বললেন, “অব্রাম, ভয় কোরো না। ঢালের মত করে আমিই তোমাকে রক্ষা করব, আর তোমার পুরস্কার হবে মহান।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মাবুদ ইব্রামকে দর্শনের মধ্য দিয়ে বললেন, “ইব্রাম, ভয় কোরো না। ঢালের মত করে আমিই তোমাকে রক্ষা করব, আর তোমার পুরস্কার হবে মহান।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সব ঘটনার পরে দিব্যদর্শনের মাধ্যমে প্রভু পরমেশ্বরের এই অভয় বাণী এই অব্রামের কাছে উপস্থিত হলঃ অব্রাম তুমি ভয় করো না, আমিই তোমার ঢালস্বরূপ। মহৎ পুরস্কারে পুরস্কৃত হবে তুমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইসব ঘটনাবলির পরে অব্রাম দর্শনের মধ্যে প্রভুর কথা শুনতে পেলেন| ঈশ্বর বললেন, “অব্রাম চিন্তা কোরো না| আমি তোমায় রক্ষা করব| আমি তোমায় এক মহাপুরস্কার দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ ঘটনার পরে দর্শনে সদাপ্রভুর বাক্য অব্রামের কাছে উপস্থিত হল, তিনি বললেন, “অব্রাম, ভয় কর না, আমিই তোমার ঢাল ও তোমার মহাপুরস্কার।”