Genesis 15:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি সেই সমস্ত তাঁর কাছে এনে দুই দুই খণ্ড করলেন এবং এক একটি খণ্ডের সম্মুখে অন্য অন্য খণ্ডটি রাখলেন, কিন্তু পাখিগুলোকে দ্বিখণ্ড করলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাম এসব কিছু তাঁর কাছে আনলেন, সেগুলি দু-টুকরো করে কেটে অর্ধেক অর্ধেক অংশ পরস্পরের উল্টোদিকে সাজিয়ে রাখলেন; পাখিটিকে, অবশ্য তিনি দু-টুকরো করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি ঐ সকল তাঁহার নিকটে আনিয়া দুই দুই খণ্ড করিলেন, এবং এক এক খণ্ডের অগ্রে অন্য অন্য খণ্ড রাখিলেন, কিন্তু পক্ষিগণকে দ্বিখণ্ড করিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি ঐ সকল তাঁহার নিকটে আনিয়া দুই দুই খণ্ড করিলেন, এবং এক এক খণ্ডের অগ্রে অন্য অন্য খণ্ড রাখিলেন, কিন্তু পক্ষিগণকে দ্বিখণ্ড করিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাম তা-ই করলেন। তিনি সেগুলো এনে সমান দু’টুকরা করে প্রত্যেকটা টুকরা তার অন্য টুকরার উল্টাদিকে সাজিয়ে রাখলেন, কিন্তু পাখীগুলো তিনি টুকরা করলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাম তা-ই করলেন। তিনি সেগুলো এনে সমান দু’টুকরা করে প্রত্যেকটা টুকরা তার অন্য টুকরার উল্টাদিকে সাজিয়ে রাখলেন, কিন্তু পাখীগুলো তিনি টুকরা করলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাম সেগুলি তাঁর কাছে আনলেন এবং কেটে দুখণ্ড করে পাশাপাশি রাখলেন। কিন্তু পাখিগুলিকে তিনি কেটে দুখণ্ড করলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাম এই সমস্ত ঈশ্বরের কাছে এনে দিলেন| অব্রাম প্রাণীগুলি হত্যা করে এবং প্রতিটির দুটি করে খণ্ড করে ঐ খণ্ডগুলি থাক-থাক করে সাজিয়ে রাখলেন| কিন্তু পাখীগুলিকে অব্রাম দুখণ্ড করেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি ঐ সব তাঁর কাছে এনে দুটো করে টুকরো করলেন এবং এক এক টুকরোর আগে অন্য অন্য টুকরো রাখলেন, কিন্তু পাখিদেরকে দুই টুকরো করলেন না।