Genesis 15:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হিংস্র পাখিগুলো সেই মৃত পশুদের উপরে পড়লে ইব্রাম তাদেরকে তাড়িয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে পশুপাখির শবগুলির উপর শিকারি পাখিরা নেমে এল, কিন্তু অব্রাম তাদের তাড়িয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হিংস্র পক্ষিগণ সেই মৃত পশুদের উপরে পড়িলে অব্রাম তাহাদিগকে তাড়াইয়া দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হিংস্র পক্ষিগণ সেই মৃত পশুদের উপরে পড়িলে অব্রাম তাহাদিগকে তাড়াইয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শকুন এসে মরা পশুগুলোর উপর পড়ল, কিন্তু অব্রাম সেগুলো তাড়িয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন শকুন এসে মরা পশুগুলোর উপর পড়ল, কিন্তু ইব্রাম সেগুলো তাড়িয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মাংসাশী পাখির দল সেই মৃতদেহগুলির উপর নেমে এলে অব্রাম তাদের তাড়িয়ে দিতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে ঐসব প্রাণীর মাংসখণ্ডের জন্য বড় বড় পাখী ছোঁ মেরে এলো| কিন্তু অব্রাম সেগুলি তাড়িয়ে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হিংস্র পাখিরা সেই মৃত পশুদের ওপরে পড়লে অব্রাম তাদেরকে তাড়িয়ে দিলেন।