Genesis 15:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সূর্যাস্তের সময়ে ইব্রাম গভীর ঘুমে আচ্ছন্ন হলেন; আর দেখ, ঘুমের মধ্যেই তিনি ত্রাস ও অন্ধকারে আক্রান্ত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সূর্য যখন অস্ত যাচ্ছিল, অব্রাম তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন, এবং ত্রাসজনক অন্ধকার তাঁর উপর নেমে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সূর্য্যের অস্তগমন সময়ে অব্রাম ঘোর নিদ্রাগত হইলেন; আর দেখ, তিনি ত্রাসে ও অন্ধকারে মগ্ন হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সূর্যাস্তের সময়ে অব্রাম ঘোর নিদ্রাগত হইলেন; আর দেখ, তিনি ত্রাসে ও অন্ধকারে মগ্ন হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন সূর্য ডুবে যাচ্ছিল তখন অব্রাম ঘুমিয়ে পড়লেন। গভীর ঘুমের মধ্যে একটা ভয়ংকর অন্ধকার তাঁর উপর নেমে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন সূর্য ডুবে যাচ্ছিল তখন ইব্রাম ঘুমিয়ে পড়লেন। গভীর ঘুমের মধ্যে একটা ভয়ংকর অন্ধকার তাঁর উপর নেমে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সূর্যাস্তের সময় অব্রাম গভীর নিদ্রায় মগ্ন হলেন। মহাত্রাস আচ্ছন্ন করল তাঁকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বেলা বাড়তে থাকল, ঢলে পড়তে লাগল সূর্য| অব্রামের ভীষণ ঘুম পেল এবং শেষ পর্যন্ত তিনি ঘুমিয়ে পড়লেন| তখন নেমে এল এক ভীষণ অন্ধকার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সূর্য্য অস্ত যাবার দিনের অব্রাম গভীরভাবে ঘুমিয়ে পড়লেন; আর দেখ, তিনি ভয়ে ও ভয়ঙ্কার অন্ধকারে মগ্ন হলেন।