Genesis 15:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি ইব্রামকে বললেন, নিশ্চয় জেনো, তোমার সন্তানেরা পরদেশে প্রবাসী থাকবে এবং বিদেশী লোকদের গোলামীর কাজ করবে; লোকে চার শত বছর পর্যন্ত তাদেরকে দুঃখ দেবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তখন তাঁকে বললেন, “নিশ্চিত জেনে রাখো যে তোমার বংশধরেরা 400 বছর এমন একটি দেশে অপরিচিত মানুষ হয়ে বসবাস করবে, যা তাদের নিজস্ব নয়, এবং তারা সেখানে ক্রীতদাসে পরিণত হবে এবং তাদের সাথে দুর্ব্যবহার করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি অব্রামকে কহিলেন, নিশ্চয় জানিও, তোমার সন্তানগণ পরদেশে প্রবাসী থাকিবে, এবং বিদেশী লোকদের দাস্যকর্ম্ম করিবে, ও লোকে তাহাদিগকে দুঃখ দিবে—চারি শত বৎসর পর্য্যন্ত;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি অব্রামকে কহিলেন, নিশ্চয় জানিও, তোমার সন্তানগণ পরদেশে প্রবাসী থাকিবে, এবং বিদেশী লোকদের দাস্যকর্ম করিবে; লোকে তাহাদিগকে দুঃখ দিবে- চারি শত বৎসর পর্যন্ত;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি এই কথা নিশ্চয় করে জেনো, তোমার বংশের লোকেরা এমন একটা দেশে গিয়ে বাস করবে যা তাদের নিজেদের নয়। সেখানে তারা অন্যদের দাস হয়ে চারশো বছর পর্যন্ত অত্যাচার ভোগ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ তাঁকে বললেন, “তুমি এই কথা নিশ্চয় করে জেনো, তোমার বংশের লোকেরা এমন একটা দেশে গিয়ে বাস করবে যা তাদের নিজেদের নয়। সেখানে তারা অন্যদের গোলাম হয়ে চারশো বছর পর্যন্ত জুলুম ভোগ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর অব্রামকে বললেন, তুমি নিশ্চিত জেন যে তোমার বংশধরেরা পরদেশে প্রবাসী হয়ে থাকবে। তারা হবে ক্রীতদাস, চারশো বছর ধরে তারা হবে নির্যাতিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু অব্রামকে বললেন, “তোমার কয়েকটা কথা জেনে রাখা উচিৎ| তোমার উত্তরপুরুষরা যে দেশে বাস করবে সেই দেশ তাদের নয়, সেখানে তারা বিদেশী বলে গণ্য হবে| এবং সেই দেশের অধিবাসীরা 400 বছর ধরে তোমার উত্তরপুরুষদের দাস করে রাখবে এবং তাদের উপর নানা উৎপীড়ন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি অব্রামকে বললেন, নিশ্চয় জেনো, তোমার বংশধরেরা পরদেশে প্রবাসী থাকবে এবং বিদেশী লোকদের দাসত্ব করবে ও লোকে তাদেরকে চারশো বছর পর্যন্ত দুঃখ দেবে;