Genesis 15:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার তারা যে জাতির গোলাম হবে, আমিই সেই জাতির উপর গজব নাজেল করবো; তারপর তারা যথেষ্ট সম্পদ নিয়ে বের হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যে দেশে তারা ক্রীতদাস হয়ে থাকবে, সেই দেশটিকে আমি শাস্তি দেব, এবং শেষ পর্যন্ত তারা প্রচুর বিষয়সম্পত্তি নিয়ে বেরিয়ে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার তাহারা যে জাতির দাস হইবে, আমিই তাহার বিচার করিব; তৎপরে তাহারা যথেষ্ট সম্পত্তি লইয়া বাহির হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার তাহারা যে জাতির দাস হইবে, আমিই তাহার বিচার করিব; তৎপরে তাহারা যথেষ্ট সম্পদ লইয়া বাহির হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যে জাতি তাদের দাস করে রাখবে সেই জাতিকে আমি শাস্তি দেব। পরে তারা অনেক ধন-দৌলৎ নিয়ে সেই দেশ থেকে বের হয়ে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যে জাতি তাদের গোলাম করে রাখবে সেই জাতির উপর আমি গজব নাজেল করব। পরে তারা অনেক ধন-দৌলত নিয়ে সেই দেশ থেকে বের হয়ে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যে জাতির দাসত্ব তারা করবে, তাদের বিচার আমি করব এবং পরবর্তীকালে তারা বিপুল ধনসম্পদসহ সেই দেশ থেকে বেরিয়ে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তারপর যে জাতি তোমার উত্তরপুরুষদের দাস করে রেখেছিল তাদের আমি শাস্তি দেব| তোমার উত্তরপুরুষরা সেই জাতি ত্যাগ করবে এবং তাদের সঙ্গে নিয়ে যাবে বহু ভাল জিনিস|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার তারা যে জাতির দাস হবে, আমিই তাঁর বিচার করব; তারপরে তাঁরা যথেষ্ট সম্পত্তি নিয়ে বের হবে।