Genesis 15:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার বংশের চতুর্থ পুরুষ এই দেশে ফিরে আসবে; কেননা আমোরীয়দের অপরাধ এখনও সমপূর্ণ হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চতুর্থ প্রজন্মে তোমার বংশধরেরা এখানে ফিরে আসবে, কারণ ইমোরীয়দের পাপ এখনও পর্যন্ত চূড়ান্ত সীমায় পৌঁছায়নি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর [তোমার বংশের] চতুর্থ পুরুষ এই দেশে ফিরিয়া আসিবে; কেননা ইমোরীয়দের অপরাধ এখনও সম্পূর্ণ হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর [তোমার বংশের] চতুর্থ পুরুষ এই দেশে ফিরিয়া আসিবে; কেননা ইমোরীয়দের অপরাধ এখনও সম্পূর্ণ হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমার বংশের চতুর্থ পুরুষের লোকেরা এখানে ফিরে আসবে, কারণ পাপ করতে করতে ইমোরীয়েরা এখনও এমন অবস্থায় গিয়ে পৌঁছায় নি যার জন্য আমাকে তাদের শাস্তি দিতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমার বংশের চতুর্থ পুরুষের লোকেরা এখানে ফিরে আসবে, কারণ গুনাহ্ করতে করতে আমোরীয়রা এখনও এমন অবস্থায় গিয়ে পৌঁছায় নি যার জন্য আমাকে তাদের উপর গজব নাজেল করতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চতুর্থ পুরুষে তোমার বংশধরেরা আবার এ দেশে ফিরে আসবে। কারণ ইমোরীদের অধর্মাচরণ এখনও সম্পূর্ণ হয় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চার প্রজন্ম পরে তোমার আত্মীয়স্বজনরা আবার এই দেশে আসবে| তখন তারা এখানকার অধিবাসী ইমোরীয়দের পরাস্ত করবে| তোমার আত্মীয়স্বজনদের মাধ্যমে আমি ইমোরীয়দের শাস্তি দেব| এটা ভবিষ্যতে ঘটবে| কারণ ইমোরীয়রা এখনও আমার কাছে শাস্তি পাওয়ার মত খারাপ হয় নি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর [তোমার বংশের] চতুর্থ পুরুষ এই দেশে ফিরে আসবে; কারণ ইমোরীয়দের অপরাধ এখনও সম্পূর্ণ হয়নি।