Genesis 15:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সূর্য অস্তগত ও অন্ধকার হলে দেখ, ধোঁয়ায় ভরা চুলা ও জ্বলন্ত উল্কা ঐ দু’টি খণ্ডশ্রেণীর মধ্য দিয়ে চলে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সূর্য অস্ত যাওয়ার ও অন্ধকার নেমে আসার পর, জ্বলন্ত এক মশাল সমেত ধোঁয়ায় ভরা একটি উনুন আবির্ভূত হল এবং সেই টুকরোগুলির মাঝখান দিয়ে চলে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সূর্য্য অস্তগত ও অন্ধকার হইলে দেখ, ধূমযুক্ত চুলা ও অগ্নিময় উল্কা ঐ দুই খণ্ডশ্রেণীর মধ্য দিয়া চলিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সূর্য অস্তগত ও অন্ধকার হইলে দেখ, ধূমযুক্ত চুলা ও অগ্নিময় উল্কা ঐ দুই খণ্ডশ্রেণীর মধ্য দিয়া চলিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সূর্য ডুবে গিয়ে যখন একেবারে অন্ধকার হয়ে গেল তখন ধূমায় ভরা একটা জ্বলন্ত চুলা এবং একটা জ্বলন্ত মশাল দেখা দিল। সেগুলো সেই সাজিয়ে রাখা পশুর টুকরাগুলোর মধ্য দিয়ে চলে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সূর্য ডুবে গিয়ে যখন একেবারে অন্ধকার হয়ে গেল তখন ধোঁয়ায় ভরা একটা জ্বলন্ত চুলা এবং একটা জ্বলন্ত মশাল দেখা দিল। সেগুলো সেই সাজিয়ে রাখা পশুর টুকরাগুলোর মধ্য দিয়ে চলে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সূর্যাস্তের পর অন্ধকার নেমে এলে একটি ধূমায়মান অগ্নিভাণ্ড এবং একটি জ্বলন্ত মশাল দ্বিখণ্ডিত দেহগুলির মাঝখান দিয়ে চলে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সূর্য অস্ত গেলে গাঢ় অন্ধকার ঘনাল| দুখণ্ড করা মৃত পশুগুলি তখনও মাটির উপরে পড়ে আছে| সেই সময় আগুন ও ধোঁয়ার স্তম্ভ মৃত পশুগুলির অর্ধেক খণ্ডগুলির মধ্য দিয়ে চলে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সূর্য্য অস্ত হলে ও অন্ধকার হলে দেখ, ধোঁয়াযুক্ত উনুন ও জলন্ত বাতি ঐ দুটি টুকরোর মধ্য দিয়ে চলে গেল।