Genesis 15:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন মাবুদ ইব্রামের সঙ্গে নিয়ম স্থির করে বললেন, আমি মিসরের নদী থেকে মহানদী ফোরাত পর্যন্ত এই দেশ তোমার বংশকে দিলাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন সদাপ্রভু অব্রামের সঙ্গে একটি নিয়ম স্থাপন করে বললেন, “আমি মিশরের ওয়াদি থেকে সেই মহানদী ইউফ্রেটিস পর্যন্ত এই দেশটি—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন সদাপ্রভু অব্রামের সিহত নিয়ম স্থির করিয়া কহিলেন, আমি মিসরের নদী অবধি মহানদী, ফরাৎ নদী পর্য্যন্ত এই দেশ তোমার বংশকে দিলাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন সদাপ্রভু অব্রামের সহিত নিয়ম স্থির করিয়া কহিলেন, আমি মিসরের নদী অবধি মহানদী, ফরাৎ নদী পর্যন্ত এই দেশ তোমার বংশকে দিলাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু সেই দিনই অব্রামের জন্য এই বলে একটা ব্যবস্থা স্থাপন করলেন, “মিসরের নদী থেকে আরম্ভ করে মহানদী ইউফ্রেটিস পর্যন্ত সমস্ত দেশটা আমি তোমার বংশকে দিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ সেই দিনই ইব্রামের জন্য এই বলে একটা ব্যবস্থা স্থাপন করলেন, “মিসরের নদী থেকে শুরু করে মহানদী ফোরাত পর্যন্ত সমস্ত দেশটা আমি তোমার বংশকে দিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন প্রভু পরমেশ্বর অব্রামের সঙ্গে সন্ধিচুক্তি স্থাপন করে বললেন, মিশরের নদী থেকে মহানদ ফরাৎ (ইউফ্রেটিস) পর্যন্ত বিস্তৃত এই দেশ আমি তোমার বংশধরদের দিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং ঐদিন প্রভু অব্রামকে একটা প্রতিশ্রুতি দিলেন এবং সেই অনুসারে অব্রামের সঙ্গে একটা চুক্তি করলেন| প্রভু বললেন, “এই দেশ আমি তোমার উত্তরপুরুষদের দেব| মিশর নদ এবং ফরাৎ নদের মধ্যবর্তী বিশাল ভূভাগ আমি তাদের দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন সদাপ্রভু অব্রামের সঙ্গে নিয়ম স্থির করে বললেন, “আমি মিশরের নদী থেকে মহানদী, ফরাৎ নদী পর্যন্ত এই দেশ তোমার বংশকে দিলাম;