Genesis 15:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইব্রাম বললেন, হে সার্বভৌম মাবুদ, তুমি আমাকে কি দেবে? আমি তো নিঃসন্তান অবস্থায় দিন যাপন করছি এবং এই দামেস্কের ইলীয়েষর আমার বাড়ির ওয়ারিশ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু অব্রাম বললেন, “হে সার্বভৌম সদাপ্রভু, তুমি আর আমাকে কী দেবে? আমি যে নিঃসন্তান ও দামাস্কাসের ইলীয়েষরই যে আমার ভূসম্পত্তির উত্তরাধিকারী হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অব্রাম কহিলেন, হে প্রভু সদাপ্রভু, তুমি আমাকে কি দিবে? আমি ত নিঃসন্তান হইয়া প্রয়াণ করিতেছি, এবং এই দম্মেশকীয় ইলীয়েষর আমার গৃহের ধনাধিকারী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অব্রাম কহিলেন, হে প্রভু সদাপ্রভু, তুমি আমাকে কি দিবে? আমি ত নিঃসন্তান হইয়া প্রয়াণ করিতেছি, এবং এই দম্মেশকীয় ইলীয়েষর আমার গৃহের ধনাধিকারী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাম বললেন, “হে সদাপ্রভু, আমার প্রভু, তুমি আমাকে কি দেবে? আমার তো কোন ছেলেমেয়ে নেই। আমার মৃত্যুর পরে দামেস্কের ইলীয়েষর আমার সম্পত্তির অধিকারী হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাম বললেন, “হে মাবুদ, আমার মালিক, তুমি আমাকে কি দেবে? আমার তো কোন ছেলেমেয়ে নেই। আমার মৃত্যুর পরে দামেস্কের ইলীয়েষর আমার সম্পত্তির ওয়ারিশ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাম বললেন, হে প্রভু পরমেশ্বর, তুমি আমাকে কি আর দান করবে? আমি নিঃসন্তান অবস্থায় দিন যাপন করছি। দামাস্কাসের এলিয়েষর আমার পরিবারের উত্তরাধিকারী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু অব্রাম বললেন, “প্রভু ঈশ্বর, আমায় খুশী করার মত আপনি কিছুই দিতে পারবেন না| কেন? কারণ আমার কোনও পুত্র নেই| তাই আমার মৃত্যুর পরে আমার দম্মেশকীয দাস ইলীয়েষর আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অব্রাম বললেন, “হে প্রভু সদাপ্রভু, তুমি আমাকে কি দেবে? আমি তো নিঃসন্তান হয়ে মারা যাচ্ছি এবং এই দম্মেশকীয় ইলীয়েষর আমার বাড়ির উত্তরাধিকারী।”