Genesis 15:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইব্রাম বললেন, দেখ, তুমি আমাকে সন্তান দিলে না এবং আমার বাড়িতে জন্মগ্রহণ করেছে এমন এক জন গোলাম আমার ওয়ারিশ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর অব্রাম বললেন, “তুমি তো আমাকে কোনও সন্তান দাওনি; তাই আমার ঘরের এক দাসই আমার উত্তরাধিকারী হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অব্রাম কহিলেন, দেখ, তুমি আমাকে সন্তান দিলে না, এবং আমার গৃহজাত এক জন আমার উত্তরাধিকারী হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অব্রাম কহিলেন, দেখ, তুমি আমাকে সন্তান দিলে না, এবং আমার গৃহজাত একজন আমার উত্তরাধিকারী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি কি আমাকে কোন সন্তান দিয়েছ? কাজেই আমার বাড়ীর একজন দাসই তো আমার পরে আমার বিষয়-সম্পত্তির অধিকারী হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি কি আমাকে কোন সন্তান দিয়েছ? কাজেই আমার বাড়ীর একজন গোলামই তো আমার পরে আমার বিষয়-সম্পত্তির ওয়ারিশ হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু, তুমি আমাকে কোন সন্তান দাও নি, আমার পরিবারে জাত একজন ক্রীতদাসই হবে আমার উত্তরাধিকারী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাম বললেন, “আপনি আমায় পুত্র দেননি| তাই যে দাস আমার ঘরে জন্ম লাভ করেছে সে-ই পাবে আমার সমস্ত ধনসম্পত্তি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অব্রাম বললেন, “দেখ, তুমি আমাকে সন্তান দিলে না এবং আমার গৃহের এক জন আমার উত্তরাধিকারী হবে।