Genesis 15:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দেখ, তাঁর কাছে মাবুদের কালাম নাজেল হল, যথা, ঐ ব্যক্তি তোমার ওয়ারিশ হবে না, কিন্তু যে তোমার ঔরসে জন্মাবে, সেই তোমার ওয়ারিশ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তাঁর কাছে সদাপ্রভুর এই বাক্য এল: “এই লোকটি তোমার উত্তরাধিকারী হবে না, কিন্তু যে ছেলে তোমার নিজের রক্তমাংস, সেই হবে তোমার উত্তরাধিকারী।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দেখ, তাঁহার কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল, যথা, ঐ ব্যক্তি তোমার উত্তরাধিকারী হইবে না, কিন্তু যে তোমার ঔরসে জন্মিবে, সেই তোমার উত্তরাধিকারী হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দেখ, তাঁহার কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল, যথা, ঐ ব্যক্তি তোমার উত্তরাধিকারী হইবে না, কিন্তু যে তোমার ঔরসে জন্মিবে, সেই তোমার উত্তরাধিকারী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু অব্রামকে বললেন, “না, অধিকারী সে হবে না। তোমার নিজের সন্তানই তোমার সম্পত্তির অধিকারী হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ ইব্রামকে বললেন, “না, ওয়ারিশ সে হবে না। তোমার নিজের সন্তানই তোমার সম্পত্তির ওয়ারিশ হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রভু পরমেশ্বরের এই বাণী তাঁর কাছে উপস্থিত হলঃ ঐ ব্যক্তি তোমার উত্তরাধিকারী হবে না, তোমার ঔরসজাত সন্তানই হবে তোমার উত্তরাধিকারী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু অব্রামের সঙ্গে কথা বললেন| ঈশ্বর বললেন, “ঐ দাস তোমার নিজের পুত্র হবে. এবং তোমার ঔরসজাত পুত্রই তোমার সমস্ত কিছুর উত্তরাধিকার পাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দেখ, তাঁর কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হল, যেমন ঐ ব্যক্তি তোমার উত্তরাধিকারী হবে না, কিন্তু যে তোমার ঔরসে জন্মাবে, সেই তোমার উত্তরাধিকারী হবে।”