Genesis 15:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি তাঁকে বাইরে এনে বললেন, তুমি আসমানে দৃষ্টিপাত করে যদি তারা গণনা করতে পার তবে গণনা করে বল। তিনি তাঁকে আরও বললেন, ঐ তারার মতই তোমার বংশ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি অব্রামকে বাইরে নিয়ে গিয়ে বললেন, “আকাশের দিকে তাকিয়ে দেখো ও যদি সম্ভব হয় তবে তারাগুলি গোনো।” পরে তিনি তাঁকে বললেন, “তোমার সন্তানসন্ততিরা এরকমই হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি তাঁহাকে বাহিরে আনিয়া কহিলেন, তুমি আকাশে দৃষ্টি করিয়া যদি তারা গণিতে পার, তবে গণিয়া বল; তিনি তাঁহাকে আরও বলিলেন, এইরূপ তোমার বংশ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি তাঁহাকে বাহিরে আনিয়া কহিলেন, তুমি আকাশে দৃষ্টিপাত করিয়া যদি তারা গণনা করিতে পার তবে গণনা করিয়া বল; তিনি তাঁহাকে আরও বলিলেন, এইরূপ তোমার বংশ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সদাপ্রভু অব্রামকে বাইরে নিয়ে গিয়ে বললেন, “আকাশের দিকে তাকাও এবং যদি পার ঐ তারাগুলো গুণে শেষ কর। তোমার বংশের লোকেরা ঐ তারার মতই অসংখ্য হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মাবুদ ইব্রামকে বাইরে নিয়ে গিয়ে বললেন, “আসমানের দিকে তাকাও এবং যদি পার ঐ তারাগুলো গুণে শেষ কর। তোমার বংশের লোকেরা ঐ তারার মতই অসংখ্য হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তাঁকে বাইরে নিয়ে এসে বললেন, আকাশের দিকে তাকাও আর যদি পার তো নক্ষত্ররাজির সংখ্যা গণনা কর। তোমার বংশধরেরাও হবে এই নক্ষত্ররাজির মত অগণিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ঈশ্বর অব্রামকে বাইরে ডেকে নিয়ে গেলেন| ঈশ্বর বললেন, “আকাশের দিকে তাকাও| দেখ, সেখানে কত তারা| এত তারা যে তুমি গুণতেই পারবে না| ভবিষ্যতে তোমার বংশধররাও ঐরকম অগুনতি হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি তাঁকে বাইরে এনে বললেন, “তুমি আকাশের দিকে দেখে যদি তারা গুণতে পার, তবে গুনে বল; তিনি তাঁকে আরও বললেন এইরকম তোমার বংশ হবে।”